মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই অনূর্ধ্ব(১৭) ফুটবল খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ও বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জুলাই ৯, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) বিভাগে চ্যাম্পিয়ন হন ৪ নং কাপ্তাই ইউনিয়ন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তাঁরা ৪-১ গোলে ২ নং রাইখালী ইউনিয়নকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

অপরদিকে একইদিন অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় ২ নং রাইখালী ইউনিয়ন ২-০ গোলে ৪ নং কাপ্তাই ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। খেলা শেষে রাঙামাটি  জেলা পরিষদের সদস্য  অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস  চেয়ারম্যান বিউটি হোসেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন মিলন সহ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বিসিবি পরিচালক আসিফ আকবর: পাহাড়ে ক্রীড়াক্ষেত্রে বিরাট সম্ভাবনা

ছয় দফা দাবি আদায়ের সমর্থনে কাপ্তাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বন্য হাতির ভয়ে আতঙ্কে কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দারা

টিএসসিতে কাল থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’

চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নব নির্মিত ভবনের উদ্বোধন করলেন নিখিল কুমার চাকমা

চট্টগ্রাম ব্যুরো অফিসে নানান আয়োজনের মধ্য দিয়ে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৮ জন

আদিবাসী স্বীকৃতির দাবিকে দেশবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে পিসিসিপির স্মারকলিপি প্রদান

সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

ঈদগাঁওয়ে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: