রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইউপিডিএফের চার নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২১, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি পানছড়িতে চার ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত চার সংগঠন।

রবিবার(২১ জানুয়ারী) দুপুরে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গনতান্ত্রিক যুব ফোরাম ও ইউপিডিএফ রাঙামাটি জেলা শাখা ‘র আয়োজনে বিক্ষোভ মিছিলটি কুতুকছড়ি বাজার থেকে বের করে রাঙামাটি – খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিন করে এবং পরে কুতুকছড়ি মধ্যমপাড়া ধর্ম ঘর মাঠ প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তনুময় চাকমা, গনতান্ত্রিক যুব ফোরামের সাধারন সম্পাদক তৈনুমং মারমা, নারী সংঘের প্রতিনিধি পিংকি চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের সভাপতি রিমি চাকমা ও ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা প্রমুখ।

এসময় সমাবেশে পানছড়িতে খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম-খুনের যদি বিচার হতো তাহলে এমন ঘটনা ঘটতো না। বিপুল,সুনীল, লিটন, রুহিনদের হত্যার ৪১ দিন পার হয়ে গেলেও তাদেরকে প্রশাসন এখনো গ্রেফতার করতে পারে নাই। যদি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা।

গত ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অনিল পাড়ায় গুলি করে ইউপিডিএফের সহযোগী সংগঠনের চার যুব নেতাকে হত্যা করা হয়। এই ঘটনার পর নিখোঁজ তিনজনকে গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলাবাহিনী উদ্ধারের কথা জানালেও সমাবেশ থেকে উদ্ধার ঘটনাকে ‘নাটক’ বলছে ইউপিডিএফের নেতারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের গুজব ও মিথ্যাচারের প্রতিবাদ

ঈদগাঁওয়ে বিজয় মেলার নামে উচ্ছৃঙ্খল নাচগান

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত

রাইখালী ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাওনের নেতৃত্বে শোভাযাত্রা

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজমসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা

আঞ্চলিক দ্বন্দ্বে সাজেকে আটকে পড়েছে সাড়ে ৫শতাধিক পর্যটক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে বিশেষ উঠান বৈঠক বাঘাইছড়ি তথ্যসেবা অফিসের

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজস্থলীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: