মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের আস্তানা থেকে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৯, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। এসময় সেনাসদস্যদের সাথে পাহাড়ি সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। ওই অভিযান একে-৪৭ ও রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কোন হতাহত কিংবা কাউকে আটকের খবর পাওয়া যায়নি। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও অভিযান ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) ভোর ৫ থেকে সকাল ৮টা পর্যন্ত বাঘাইহাট জোন (৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) সাজেক ইউনিয়নের হরেন্দ্র পাড়া (৯নং পাড়া আর্মি ক্যাম্প এলাকা) ওই বিশেষ অভিযান চালায়।

অভিযানে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে একে-৪৭ রাইফেল ১টি, গাদা বন্দুক ৩ টি, দেশীয় তৈরী এলজি (পিস্তল) ১টি, ম্যাগাজিন ১টি, বল এমিউনিশন ৬ রাউন্ড, কার্তুজ ১ রাউন্ড, খালি কার্তুজ ৪২ টি, ওয়াকিটকি সেট ৪টি, ওয়াকিটকি চার্জার ও ক্যাবল ৪টি, অ্যামো পাউচ ১টি, জিপিএস ডিভাইস ১টি, গোপন ভিডিও ক্যামেরা কলম ৩টি, গোপন ভিডিও ক্যামেরা বোতাম ২টি, “ইউপিডিএফ লং লাইভ” লেখা আর্মব্যান্ড ৫টি, ইউপিডিএফ পতাকা ৩টি, বিভিন্ন প্রকার বই ১০টি ও চাঁদা আদায়ের রশিদ বই ২টি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি শহরের চম্পক নগর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ধূপ্যাচর যুবসংঘ 

পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে মানববন্ধন

কাপ্তাইয়ে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

কক্সবাজারের বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষ রোপণ

মাওয়ার নিজ হাতে বানানো খেলনা, খাবার ও বিভিন্ন উপকরণ

ঘর ভাড়া দিয়ে বিপদে ঘরের মালিক; জীবনের নিরাপত্তা দাবী

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথম দিনে রাজস্ব আয় ৯ লাখ টাকা

কাপ্তাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার

খাগড়াছড়িতে মানহীন পণ্য বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: