সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি।
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং বার্ষিক অন্তঃক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১২ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি সরকারি কলেজের মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে, সকালে অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বার্ষিক অন্তঃক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক মো. নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমা, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক নাজিম উদ দৌলাহ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। সৃজনশীল মানুষ গঠনে এমন বিভিন্ন ধরণের আয়োজনে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। সাহিত্য চর্চা, খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে আমাদের সুস্থ রাখে। তবে একই সঙ্গে লেখাপড়াও যেন ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে হবে। এর আগে, গত ২৪-২৫ জানুয়ারি রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে অন্তঃক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের দাবা, কেরাম, ব্যাডমিন্টন, টেবিল-টেনিসসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ ও ৭ ফেব্রুয়ারি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, লোকগীতি, লোকনৃত্যসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ 

বন্যপ্রাণী অপরাধ দমনে সচেতনমূলক সভা কাপ্তাইয়ে

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব

অধিকার ও সংগঠনের চেতনায় মহালছড়িতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপ্তাই কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা 

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন পার্বত্য চট্টগ্রামে খ্যাতিমান সাংবাদিক মকছুদ আহমেদ

সাংবাদিক মোস্তফা কামালের ৫ম মৃত্যু বাষির্কীতে স্মরণ সভা

আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: