বুধবার , ১৯ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে পিডিবির কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৯, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাংলা কলোনীতে পিডিবির সরকারী বাসা ১৫ নং বিল্ডিং এর ১ নং বাসায় বসবাসরত নিয়াজ মোর্শেদ(৩৬) পারিবারিক কলহের জেরে ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান।

নিয়াজ মোর্শেদ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পুরসংরক্ষণ বিভাগ অফিসের অধীন ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকায়।

৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মল্লিক জানান, ঐ ব্যাক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

পরে তাঁকে বিদ্যুৎ কেন্দ্রের এ্যাম্বুলেন্স যোগে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, সকাল ১০ টা ১০ মিনিটের দিকে ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আনা হলেও এর আগে তাঁর মৃত্যু ঘটে। নিহতের গলায় দাগ রয়েছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘বিচারহীনতার সংস্কৃতিতে আদিবাসী নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে

নানান আয়োজনে বাঘাইছড়িতে নববর্ষ বরণ

বিলাইছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাপ্তাই তথ্য অফিসের  উঠান বৈঠক

খাগড়াছড়িতে ইটভাটায় লাখ টাকা জরিমানা

সাজেকের দূর্গম ভূয়াছড়িতে শিশুদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছে সেনাবাহিনী

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ঈদগাঁওয়ে ৩ কোটি টাকা পরিশোধ না করে লাপাত্তা লবণ মিল মালিক

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ জেলের লাশ দুই দিন পর উদ্ধার

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: