সোমবার , ২৯ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দেশসেরা অনলাইন পারফর্মার হলেন কাপ্তাইয়ের শিক্ষক রওশন শরীফ তানি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৯, ২০২২ ৩:০২ অপরাহ্ণ

 

সম্প্রতি দেশের সবচাইতে বড় এডুকেশনাল ওয়েবসাইট শিক্ষক বাতায়নে দেশসেরা অনলাইন পারফর্মার হলেন রওশন শরীফ তানি। তিনি রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত ব্যাপ্টিস্ট মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।

আবৃ্ত্তি, সঙ্গীত শিল্পী ও উপস্থাপক রওশন শরীফ তানি,সরকারি চাকুরিতে যোগদান করেন ২০০৯ সালে।সেই থেকে আজ অবধি নিজের পেশার প্রতি দায়িত্ববোধ আর শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা তাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে।

শিক্ষার্থীদের কিভাবে আরো বেশি বেশি করে বিদ্যালয়মুখী করা যায়,তাদের লেখাপড়াকে কিভাবে আরো আনন্দময় করা যায় এ নিয়ে তাঁর রয়েছে নানা ভাবনা ও পরিকল্পনা। কাজ ও করছেন সেই লক্ষে।করোনাকালীন সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশ ও যখন দিশেহারা, তখন তিনি নিজ বাড়িতে বসেই শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস শুরু করেন।

ফেসবুক, জুম এপ্স, গুগল মিট, মাইক্রোসফট টীম, স্টীম ইয়ার্ড ইত্যাদি এপস ব্যবহার করে প্রায় ৪০০ ক্লাস তিনি অনলাইনে করেছেন।শুধু তাই নয় দরীদ্র শিক্ষার্থী আর নেটওয়ার্ক জটিলতা,অনেকের অসহযোগিতা সব মিলিয়ে নানা প্রতিকুলতার সাথে নিত্য লড়াই করেছেন প্রতিশ্রুতিশীল এই শিক্ষক।শুধু লেখাপড়াতেই তার কার্যক্রম সীমাবদ্ধ ছিল না।

তিনি করোনাকালীন বন্দীদশায় শিক্ষার্থীদের মানষিক বিকাশ যেন অব্যাহত থাকে সেজন্য নানা কার্যক্রম চলমান রেখেছেন যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য সচেতনতা মুলক অনুষ্ঠান, অভিভাবক দের সাথে নিয়মিত মিটিং,ছবি আঁকা,কাগজ দিয়ে নানা রকম কার্ড ও খেলনা তৈরি সহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সম্পৃক্ত ছিলেন।অনলাইনে তার এই কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের।বিশেষ করে সারা বাংলাদেশের প্রায় সকল শিক্ষক ও কর্মকর্তাগণ তার এই কার্যক্রম সম্পর্কে অবগত আছেন।সম্প্রতি তিনি দেশের সর্ববৃহৎ শিক্ষা সংশ্লিষ্ট প্লাটফর্ম শিক্ষক বাতায়নে এটু আই কর্তৃক সেরা অনলাইন পারফর্মার হবার গৌরব অর্জন করেছেন।

এ ব্যাপারে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি জানান, শিক্ষক বাতায়নে একদিন ছবিটি ভাসবে, এ স্বপ্ন তার দীর্ঘদিনের। তবে শুধুমাত্র সেরা হবার জন্য তিনি কোন কাজ করেন নি। তিনি তার মেধা,অর্থ,শ্রম দিয়ে দিনরাত পরীশ্রম করেছেন শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থেকে।তার এই কাজ তাকে আজ তাকে এই সম্মান এনে দিয়েছে। এজন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এটু আই কর্তৃপক্ষ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,তার উপজেলা, জেলা ও বিভাগীয় কর্মকর্তাগণ, তার সহকর্মী,সারা দেশের শিক্ষা পরিবারের সকলের প্রতি।আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার নিজ পরিবারের সকলের প্রতি যারা তাকে সব সময় ভালো কাজের জন্য উৎসাহিত করে থাকে এবং যে কোন জটিলতায় ছায়া হয়ে সংগে থাকে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বায়ান্ন’র ভাষা আন্দোলনই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

দীঘিনালায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রিপেইড মিটারের সমস্যায় সুজনের ১৬ দফা দাবি ও স্মারকলিপি পেশ

বাঘাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

ঈদগাঁওয়ে পাউবোর স্লুইস গেইটে বাপ-পুত সিন্ডিকেট, কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

কাউখালীতে পুষ্টি সপ্তাহ শুরু

দীঘিনালায় জীপ ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ আহত ২

রাঙামাটি সরকারি কলেজের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে পিসিপি ও এইচডব্লিউএফের মানববন্ধন  

গাজায় চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

জুরাছড়িতে যক্ষা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: