শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই এলপিসি শাখার নির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের শপথ গ্রহন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৮, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর অন্যতম প্রতিষ্ঠান লাম্বার  প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শাখার শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ (রেজিনং চট্র-৫৯৭)এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ  শুক্রবার (২৮নভেম্বর) সকাল ১০টায় এলপিসি শাখা কনফারেন্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

নির্বাচিতদের পবিত্র কুরআন তেলওয়াত মাধ্যমে শপথ বাক্য পাঠ করান কাপ্তাই এলপিসি শাখার সহ-ব্যবস্থাপক (হিসাব)
বিলাস কুমার বিশ্বাস। এসময় শপথ বাক্য পাঠ করেন নির্বাচিত সভাপতি আল-আমিন, সহ-সভাপতি মো.আফছার আলম, সাধারণ সম্পাদক মো.শাহীন উদ্দিন, সহসাধারণ সম্পাদক নিতায়ন চাকমা, সাংগঠনিক মো.আব্দুল্লাহ আল ফাহাদ, অর্থ সম্পাদক নাছিমা আক্তার ও কার্যকরী সদস্য মো.ইয়াছিন আরাফাত। শপথ শেষে  বক্তব্য রাখেন সাবেক শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা আহম্মদ উল্লাহ, মফিজুল ইসলামসহ অফিস কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।উল্লেখ্য চলতি বছরের গত ২৮ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: