বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
জানুয়ারি ২৯, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে, আমাদের করনীয়” দূর্নীতি, গুজব, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ে  উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বুধবার  (২৯ জানুয়ারি) সকাল ১১টায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই  উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

এ সময় তিনি বলেন, নারীদের অবদান সমাজে অনেক বেশি। তারা পুরুষের পরিপূরক। সমাজের নানা কাজে নারীদের গুরুত্ব অনেক বেশী। নারীকে স্বাবলম্বী হয়ে নিজের উন্নয়ন, সমাজের উন্নয়ন, এমনকি দেশের উন্নয়নে কাজ করতে হবে।

কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারি, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব, কাপ্তাই উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর ঝিমি চাকমা, চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়েস্লিমং চৌধুরী।

সমাবেশে চিৎমরম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শতাধিক যুবনারী মহিলা সমাবেশে অংশগ্রহণ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচনে রাঙামাটিতে ২ জনের প্রার্থিতা বাতিল

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সাথে রাঙামাটিতে অংশীজন সভা অনুষ্ঠিত

রামগড়ে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমানা

চিৎমরমে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

রাজস্থলীতে অবৈধ জ্বালানী তেলের ব্যবসা, সরকারকে লক্ষ লক্ষ টাকার কর ফাঁকি

রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাত সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-৪

সাজেকের জুমভূমিতে ইঁদুরের উৎপাত: সময় থাকতে ব্যবস্থা নেয়া হোক

সাংবাদিক জহুরুল হক আর নেই

লংগদুর তিনটিলা সরকারী প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

কাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

error: Content is protected !!
%d bloggers like this: