রবিবার , ২২ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

উৎসব বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ২২, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, দেবী দুর্গারর্গার পূজা শুধু নিরেট কোন আনুষ্ঠানিকতা নয়। এটি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্মিলনের ক্ষেত্র তৈরি করে। অন্য যে কোন উৎসবের মতো বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে।

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনার সূত্র ধরে এদেশে একে- অপরের ধর্মীয় উৎসবগুলোর মাধ্যমে দেশ-সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠার নজির স্থাপন করেছেন।

তিনি রোববার বিকেল থেকে রাত পর্যন্ত খাগড়াছড়ি জেলার পানছড়ি-সদর ও মহালছড়ি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে পূজার্থীদের উদ্দেশ্যে বক্তব্যকালে এসব কথা বলেন।

মহালছড়ি উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামন্ডপে ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা ও খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ’র দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং জেলা শ্রমিক লীগের সা: সম্পাদক মেহেদী হাসান হেলাল।

প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ দুই দশকের বেশি সময় বিদ্যমান অশান্তির কারণে পাহাড়ি-বাঙালির মাঝে সহিংস ঘৃণা ও বিদ্বেষ ছিলো। অগণতান্ত্রিক সরকারগুলো মানুষের শান্তি আর আনন্দ কেড়ে নিয়েছে। একমাত্র বঙ্গবন্ধুর কন্যার পক্ষেই পাহাড়ে শান্তির বাতাবরণ সূচিত হয়েছে। এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার আহবান জানান।

এসময় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা সবকটি পূজামন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে লড়াইয়ের আভাস

ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

লংগদু উপজেলাতে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র‍্যান্ডিংয়ে কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ

লংগদুতে বাইট্টাপাড়া বাজারে আগুনে পুড়ল ৩৫ দোকান

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবতার সেবায় বাবুছড়া ব্যাটালিয়ন

কাপ্তাই এলপিসি কারখানা হতে কাঠের ডানেজ ক্রয় করবে খাদ্য অধিদপ্তর 

পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি শিক্ষার্থী সমাজের

রাঙামাটিতে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা

কাপ্তাইয়ে জমে উঠছে পশুর হাট: দেশী গরুর চাহিদা বেশি 

error: Content is protected !!
%d bloggers like this: