শনিবার , ১২ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসবে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
এপ্রিল ১২, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ়্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চল এর যৌথ উদ্যোগে শনিবার (১২এপ্রিল) সকাল ১০ টা কাপ্তাই  উপজেলা বড়ইছড়ি সদরে র‍্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

তনচংগ্যা সম্প্রদায়ের নারী, পুরুষ সকলে মিলে ঢাক, ঢোল ভেপু বাজিয়ে এবং  নেচে, গেয়ে এই র‍্যালিতে অংশ নেন। কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার হতে শুরু হয়ে র‍্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে ‘আমার সংস্কৃতি আমার অহংকার ‘- এই স্লোগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব তাপস তনচংগ্যার সঞ্চালনায় আহবায়ক ও ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সহকারী  কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা

‘আদিবাসী’ শব্দ ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে ঢাবিতে সমাবেশ

দুর্গম ধুমনীঘাটে শিক্ষার্থীদের বই, স্থানীয়দের পানির ট্যাংক ও পুরোহিতের ঘর নির্মানে সহায়তা দিল মহালছড়ি সেনা জোন

লংগদু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

রামগড়ে ১২ জুয়াড়ি আটক পুলিশের অভিযানে

জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি

জুরাছড়িতে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭মার্চ পালন

কাউখালীতে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন 

error: Content is protected !!
%d bloggers like this: