সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ১২ জুয়াড়ি আটক পুলিশের অভিযানে

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ২২, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করেছে রামগড় থানা পুলিশ।

রবিবার সন্ধ্যায় রামগড় পৌরসভার পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রের সামনের একটা দোকানের পিচনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মোঃ মহসিন মুস্তফার নেতৃত্বে একটি টহল দল রামগড় উপজেলার পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্র নামক স্থানে আলম এর চায়ের দোকানের পিছনে খালী জায়গার উপর অভিযান পরিচালনা ১২ জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ বান্ডেল কাগজের তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ এক হাজার তিনশত দশ টাকাসহ জুয়া খেলায় ব্যবহৃত একটি সবুজ রংয়ের ব্যানার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মাষ্টার পাড়ার মৃত সালেহ আহাম্মদ এর ছেলে মোঃ মোস্তফা (৫৫), মোঃ শাহাবুদ্দিন এর ছেলে মোঃ কামরুল হাসান (২৭), রামগড় সদরের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ সফিকুল ইসলাম (৩৫), দক্ষিণ গর্জনতলীর আবুল বশর এর ছেলে জাহাঙ্গীর আলম (৩২), তৈচালাপাড়ার জসিম উদ্দিন এর ছেলে মোঃ রাব্বি (১৬), মোঃ সামছুল হক এর ছেলে মোঃ একরামুল হক (২২), চৌধুরীপাড়ার মৃত নুর নবীর ছেলে মোঃ ফিরোজ (৩০), এমরান হোসেনের ছেলে মোঃ শাহাদাত হোসেন (২৯), শশ্মানটিলার মোঃ নুরুজ্জামানের ছেলে মোঃ নুরুল হুদা (২২), কমপাড়ার মোঃ আবুল বশরের ছেলে মোঃ নুরুল আমিন (৪২), মাটিরাঙ্গার পলাশপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে আজিজুল হক (৪২) ও চট্টগ্রাম জেলার বাগানবাজার ইউপির পূর্ব চিকনছড়ার মৃত হাফেজ মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০)।

রামগড় থানার ওসি (তদন্ত) মো: ফখরুল ইসলাম জানায়, উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে আটককৃত আসামীদের ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের পূর্বক খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির দুর্গম লোগাংয়ে নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি

রাবিপ্রবি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

কাউখালীতে জাতীয় যুব দিবস পালন

ভবিষ্যত প্রজন্মকে শক্তিশালী করতে পারলে আগামীতে দেশ নিরাপদে থাকবে: পার্বত্য প্রতিমন্ত্রী

প্রায় এক মাস পর বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ স্বাভাবিক

চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বৃটিশ আমলের আগ থেকে পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসন ব্যবস্থা প্রচলন ছিল- সন্তু লারমা

ঈদগাঁওয়ে মডেল হাসপাতাল ও ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: