রবিবার , ৩১ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দায়িত্ব নিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ৩১, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার তৃতীয় পৌর পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্টান রবিবার পৌর কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কালীন দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক রুমানা আক্তার অনুষ্টানে ভার্চ‍্যুয়াললী সভাপতিত্ব করেন এবং পৌরসভার তৃতীয় পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত পৌর মেয়র জমির হোসেন সহ সংরক্ষিত ও সাধারন আসনের কাউন্সিলরগণ। এ সময় প্রধান অতিথি ছিলেন কাচালং সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান।

বিশেষ অতিথিরা ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন ও সাধারন সম্পাদক গিয়াছ উদ্দিন মামূন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, থানা ওসি আনোয়ার হোসেন খান. উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দানবীর চাকমা,পৌরসভার প্রাত্তন মেয়র নিজাম উদ্দিন বাবু ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।

স্বাগত বক্তব‍্য রাখেন, পৌরসভার সাবেক প্রথম প্রশাসক নিজাম উদ্দিন বাবু। এছাড়াও বক্তব্য রাখেন, কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, বিশেষ অতিথিগণ, প্রধান অতিথি এবং নব নির্বাচিত ও দায়িত্ব প্রাপ্ত মেয়র জমির হোসেন এবং ভার্চ্যুয়ালী অংশগ্রহণ করেন সভাপতি রুমানা আক্তার।

মেয়র জমির হোসেন বলেন, আমি দুই কোটি টাকা বকেয়া মাথায় নিয়ে পৌরসভার দায়িত্ব মাথায় নিচ্ছি, আপনাদের সকলের সহযোগীতায় এ বকেয়া পরিশোধ করে একটি আধুনিক পৌরসভা উপহার দেয়ার চেষ্টা করব।

সভা শুরুর প্রাক্কালে নব নির্বাচিত মেয়র, কাউন্সিলরগণ, বিশেষ অতিথিগণ ও প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন পৌর সভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ।

পরে দায়িত্ব গ্রহণ শেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় নতুন মেয়রকে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

থানচিতে ৭ টি বসত ঘর আগুনে পুড়ে গেছে

বাঘাইছড়িতে প্রশাসনের অভিযানে আবারও তিন ইটভাটা বন্ধ

নিসচার উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে শীতের উপহার প্রদান

দীঘিনালা সার ডিলার নিয়োগে রাউজানের বাসিন্দাকে পূর্নবহাল না করতে আপত্তি

মহালছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত

স্ত্রীর ধারালো দা’য়ের কোপে স্বামী গুরুতর জখম, স্ত্রী শেলী আক্তার পলাতক

রাঙামাটিতে আন্তর্জাতিক যুব দিবস / বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামুতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত-৩

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড- নিখিল কুমার চাকমা

কাপ্তাইয়ে সিএনজি চালক দম্পতির মানবিক উদ্যোগ: নবজাতককে লালন-পালনের দায়িত্ব গ্রহণ

error: Content is protected !!
%d bloggers like this: