বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে বন বিভাগের নান্দনিক স্থাপনা “আই লাভ ফরেস্ট” নজর কাড়ছে প্রকৃতি প্রেমীদের

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রামে দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বন বিভাগের অর্থায়নে কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যাঙছড়ি বিট এলাকায় স্থাপন করা হয়েছে “আই লাভ ফরেস্ট” নামে একটি স্থাপনা। যা ইতিমধ্যে প্রকৃতি প্রেমীদের নজর কেড়েছে।

কাপ্তাইয়ের মতো দর্শনীয় স্থান দেখার জন্য পর্যটকরা যখন কাপ্তাই বেড়াতে আসবেন তখন কাপ্তাই সড়কের পাশে ব্যঙছড়ি এলাকায় এই স্থাপনা দেখার দেখার পর তাদেরও বনের প্রতি ভালোবাসা জন্মাবে বলে মন্তব্য করেছেন কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান। তিনি আরোও বলেন, বন বাঁচলে মানুষ বাঁচবে। আমরা চাই মানুষ বনকে উজাড় না করে বেশি করে গাছ লাগিয়ে এই ধরত্রীতে আরোও সবুজে সবুজে ভরিয়ে দিক।

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য বেতার শিল্পী ও প্রকৃতি প্রেমী মংচাই মারমা বলেন, আমাদের জন্ম পাহাড়ে। ছোট বেলা হতে গাছ গাছালির সাথে আমাদের বেড়ে উঠা। কিন্তু দু:খের বিষয়, ইদানীং নির্বিচারে এক শ্রেণীর লোকজন বনকে উজাড় করে দিচ্ছে। বন তাঁর নিজস্ব ঐতিহ্য হারাতে বসেছে। “আই লাভ ফরেস্ট” এই স্থাপনা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি মানুষ এই স্থাপনা দেখে বনকে ভালোবাসবে এবং আরোও বেশি করে গাছ লাগাবে।

গত বুধবার (৩১ জানুয়ারি) কাপ্তাইয়ে বেড়াতে আসা চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব, দ্বীপ, আরিয়ান বলেন, সত্যি ” আই লাভ ফরেস্ট ” স্থাপনাটি দেখে আমাদের ভালো লেগেছে। আমরা চাই বন তাঁর ঐতিহ্য ফিরে পাক।

এদিকে গত ৩০ জানুয়ারি বিকাল ৫ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) ছালেহ মো: শোয়াইব খান এই স্থাপনার উদ্বোধন করেন। এসময় কাপ্তাই বন বিভাগের এসিএফ মোহাম্মদ মাসুম আলম, কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, সাবেক কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ, ব্যাঙছড়ি বিট অফিসার এ এস এম মহিউদ্দিন চৌধুরী সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন ।

ডিএফও ছালেহ মো: শোয়াইব খান বলেন, বনের প্রতি ভালোবাসা থেকে এই স্থাপনা গড়ে তোলা হয়েছে। আমাদের সকলকে বনকে ভালোবাসতে হবে। পৃথিবী এবং আকাশ, বন, সমভূমি, হৃদ ও নদী, পর্বত এবং সমুদ্র এই সকল কিছু হলো সর্বোৎকৃষ্ট শিক্ষক, যা আমাদের উদারতার শিক্ষা দেয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ

বাঙালি কিশোরীকে নিয়ে এসে রাঙামাটিতে আটক চাকমা যুবক

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা 

শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদে কাপ্তাই বিএসপিআইয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

মারমা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন

কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

রবি টাওয়ারে উঠে বিদ্যুৎপৃষ্ট হলো নানিয়ারচর ইসলামপুরের তিন কিশোর বন্ধু 

সোনারগাঁও ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ ২০২৫

error: Content is protected !!
%d bloggers like this: