বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ১৯৫২সালে ভাষা আন্দোলনে বিজয়ী হয়েছে- মংসুইপ্রু  

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জানুয়ারি ৪, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকছড়িতে বিশাল সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(০৪জানুয়ারি) বিকালে মানিকছড়ি টাউন হল প্রাঙ্গণে এ উপক্ষে বিশাল জনসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম আমাদের চেতনাকে মহিমান্বিত করে। বাংলাদেশ ছাত্রলীগ তারই উদ্হরণ। এই ছাত্রলীগের নেতৃত্বে ১৯৫২সালে ভাষা আন্দোলনে বিজয়ী হয়েছি। এই ছাত্র সংগঠনের নেতৃত্বে গণ-অভ্যুথানে বিজয়ী হয়েছি,এই ছাত্রলীগের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১সালে এই বাংলাদেশ একটি স্মার্ট দেশ উপহার দিতে চাই।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম,জেলা আওয়ামী যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা,সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক,মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন,সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সায়েদ চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাতৃভাষা দিবসে নানিয়ারচরে বিভিন্ন প্রতিযোগিতা

কাপ্তাই গণহত্যা নিয়ে মঞ্চায়িত হল ৭১ এর রক্তাঞ্জলী

রাঙামাটিতে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত

যেভাবে চলছে লংগদুর উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

লংগদুতে বিজিবি’র অভিযানে জব্দ হল ১২০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ

অস্তিত্বহীন প্রকল্পে বরাদ্দ: দুদকের পৃথক অভিযানে উন্মোচিত দুর্নীতির চিত্র

নারীর ক্ষমতায়নে জন্য প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন-দীপংকর তালুকদার এমপি

রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

বান্দরবানে বুদ্ধ ভিক্ষু সম্মেলন শুরু

বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ- বান্দরবানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

error: Content is protected !!
%d bloggers like this: