মঙ্গলবার , ২৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জন-নিরাপত্তায় রামগড় জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
মে ২৭, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোন (৪৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫) মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জোন সদরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম। সভায় দায়িত্বপূর্ণ এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙ্গালি জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুতি, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পুশ-ইন প্রতিরোধ, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অবৈধভাবে গবাদি পশু আমদানি ও চামড়া পাচার প্রতিরোধ, কুরবানির পশুর হাটে যানজট ও জনদুর্ভোগ রোধ, পাহাড়ি সড়কে অতিরিক্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ এবং মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো আলোচিত হয়।

সভায় বিজিবির পক্ষ হতে স্থানীয় নাগরিকদের প্রতি, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি, অপহরণ বা সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করতে অনুরোধ জানানো হয়। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে অতিথিবৃন্দ রামগড় অঞ্চলের বিভিন্ন সমসাময়িক সমস্যা তুলে ধরেন এবং বিজিবির সহায়তা কামনা করেন। সভায় রামগড় জোনের মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, সামরিক/বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে পাঁচ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের জরিমানা 

বর্ষায় প্রাণ ফিরেছে ওয়াগ্গা দেবতাছড়ি রি তাং ঝর্ণা

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহালছড়িতে ব্যবসায়ীদের মিলাদ ও দোয়া

৩ বছরের সাজায় ২২ বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেফতার

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি-দূর্নীতির প্রতিবাদে নানিয়ারচরে বিএনপির বিক্ষোভ

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ত্রিপুরা জনগোষ্ঠিকে অতীতের অবস্থান এবং সমৃদ্ধি অর্জনে নতুন প্রজন্মকে শিক্ষামুখী হতে হবে

রাঙামাটিতে ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: