বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিএনপির দুই নেতার মৃত্যু: জেলা ও উপজেলা বিএনপির শ্রদ্ধা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১২, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

কাপ্তাই বিএনপির দুই নেতার একই দিনে মৃত্যু হয়েছে। তাঁরা হলেন রাঙামাটি জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী(৫৮) ও বিএনপি সদস্য মোঃ আজাদ (৫৩)।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে তাঁরা কাপ্তাই শিল্প এলাকা ও জাকির হোসেন স্ মিল এলাকায় নিজ বাসায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু দুই নেতার মৃত্যর সংবাদ পেয়ে  কাপ্তাই ছুটে আসেন। কাপ্তাই এই দুই নেতার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই সময় জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল আলী, সহ-সভাপতি রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আলী বাবর ও মো: দিলদার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ফারুক খান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোরশেদ  কামাল, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মো: ইব্রাহীম, উপজেলা সেচ্ছাসেবক দল সম্পাদক মো: রফিক, যুব দলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক সুমন মারমা সহ জেলা উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাদ আসর বিএফআইডিসি জামে মসজিদ প্রাঙ্গণে দুই নেতা নামাজের জানাজা শেষে লকগেইট কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই

টাকার বিনিময়ে যাবজ্জীবন সাজা ভোগ করছেন নকল সোহাগ: র‍্যাব

লংগদু উপজেলাতে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ

জুরাছড়িতে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা

কাপ্তাই হ্রদের নৌপথ খননকাজে সমন্বয়হীনতার অভিযোগ

বান্দরবানে বন দিবসের আলোচনা সভা

রাঙামাটিতে চাকমা মারমা ত্রিপুরা ভাষা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় ৮২২ জন পেলেন টিসিবির পণ্য

জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি

কাপ্তাইয়ে ছাদ হতে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

error: Content is protected !!
%d bloggers like this: