সোমবার , ১৪ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে নমুনা শস্য কর্তন

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ১৪, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

 

মানিকছড়ি উপজেলার পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ পর্যায়ে নমুনা শস্য কর্তন করা হয়েছে।

১৩ নভেম্বর দুপুর ২ টায় উপজেলার সদর ইউনিয়নের একসত্যা পাড়ায় কৃষক মীর হোসেনের জমিতে নমুনা শস্য কর্তনের জন্য যান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসিনুর রহমান, পরিসংখ্যান অফিসার রাকেশ বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এমরান উদ্দিন প্রমূখ।

কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান জানান, ফসলের জমিতে ব্রি ধান-৮৭ ধানে হেক্টর প্রতি গড় ফলন পাহাড়ী এলাকায় পাঁচ থেকে সাড়ে পাঁচ টন। এটি আমন মৌসুমের আগাম জাত। ফলন পরীক্ষায় দেখা গেছে, এই জাতে ২০০৮ সালে উদ্ভাবিত আমন জাত ব্রি-৪৯-এর চেয়ে সাত দিন আগে ফলন পাওয়া যায়। নতুন জাতটির ফলন ব্রি-৪৯ জাতের তুলনায় হেক্টরপ্রতি এক টন বেশি। । তিনি আরও জানান, ২০ বর্গমিটার বৃত্তাকার জমিতে কাঁচা ধান ১১ কেজি হয়েছে যার আদ্রতা ছিল ২০%। তিনি আরো জানান, হেক্টর প্রতি ফলন হয়েছে ৫.১২ টন।

কৃষি অফিসার আরো বলেন, এ বছরে পর্যাপ্ত বৃষ্টি না হলেও ফসল আশানুরূপ হয়েছে। বৃষ্টির পরিমান পর্যাপ্ত হলে আরো ভালো ফসল হতো। এদিকে সরকার কৃষি সরঞ্জাম, আবহাওয়ার তথ্যসহ প্রয়োজনীয় সকল তথ্য ও উপাত্ত দিয়ে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন বিভাগ রাঙামাটি অঞ্চলের র‍্যালি ও পথসভা

শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতিকে পরিপূর্ণভাবে উন্নত-সমৃদ্ধ করা সম্ভব নয়- প্রতিমন্ত্রী মীর হেলাল

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে-পুলিশ সুপার রাঙামাটি

কাপ্তাইয়ে রেডক্রিসেন্ট এর চেক বিতরণ 

কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে নতুন দুই জাত ধান চাষে সফলতা

ঈদগাঁওয়ে শহিদ নুরুল আমিনের কবর জিয়ারত ও আর্থিক অনুদান দিলেন পুলিশ সুপার

রাঙামাটিতে সাংবাদিক কামালের ওপর যুবলীগ নেতার হামলা

error: Content is protected !!
%d bloggers like this: