শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মনসা পুজায় পাঁঠা বলি দিলো ভক্তগণ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৮, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

মা মনসার পুজা এবং দুই শতাধিক পাঁঠা বলির মাধ্যমে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, কাপ্তাই লকগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু পুরাতন হরিমন্দির এবং চন্দ্রঘোনা মিশন এলাকা ও শিলছড়ির ওয়াগ্গাতে শুক্রবার (১৮ আগস্ট)  সকাল হতে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হলো হিন্দু দেবতা সর্পদেবী মা মনসার পুজা।

এই উপলক্ষে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে ।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, কাপ্তাইয়ের ৫ টি এলাকায় ২ শতাধিক পাঁঠা ছাগল এবং হাঁস বলির মাধ্যমে সনাতন ধর্মালম্বীরা মা মনসার পুজা করেছেন।

কাপ্তাই লকগেইট জয়কালী মন্দির ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও জয়কালী মন্দির এর পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, এদিন তিথী অনুযায়ী সকাল ৯ টার আগ পর্যন্ত এবং ১০.৪৫ হতে ৫ টা পর্যন্ত বলি দিতে পারবেন ভক্তরা।

রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু জানান, এই বছর এই মন্দিরে  ৮০ টি ছাগল বলি দেওয়া হয়েছে এবং কিছু হাঁসও বলি দেওয়া হয়।
চন্দ্রঘোনা মিশন এলাকার যুবক অভিজিৎ দাশ কিষান জানান, এই বছর মিশন এলাকায় ৪৫ টি ছাগল বলি দেওয়া হয়েছে।
কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এলাকার ইউপি সদস্য  নীল কান্ত মল্লিক নিকেট জানান, কয়লার ডিপো এলাকায়  ২৫ টি ছাগল বলি দেওয়া হয়েছে।

প্রসঙ্গতঃ শ্রাবন মাসের ১ তারিখ হতে মা মনসার পুজাকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে মা মনসার পুঁথি পাঠ শেষে সনাতন সম্প্রদায়ের লোকজন শ্রাবন মাসের শেষে এই পুজা করে থাকেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষ বরণ 

কাপ্তাইয়ের  রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান; জরিমানা আদায় 

জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামী

দীঘিনালায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা

বাঘাইছড়িতে শীলা বৃষ্টি ও ঝড়ো হাওয়া, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি 

রাঙামাটি ফিসারি বাঁধে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪

বাঘাইছড়ির ৮ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যাঁরা

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে পার্বত্য উপদেষ্টা সহ জেলা প্রশাসন ও পুলিশ’র ত্রান বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: