বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইহাটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১৯, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকা থেকে চাঁদা আদায়ের সময় অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে বাঘাইহাট জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপর ১টার দিকে ১১ কিলো এলাকায় বাঘাইহাট জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর পরিকল্পনায় লে: আয়মান ইনতিসার মজুমদার এর নের্তৃত্বে অতি বৃষ্টিতে ভিজে বাঘাইহাট জোনের সেনারা এ অভিযান পরিচালনা করেন ।

এ সময় তাদের থেকে দেশীয় পিস্তল (এলজি) ০১ টি, কার্তুজ ০২ টি, এমুনেশন (বল) ০৩ রাউন্ড, চাঁদা আদায়ের রশিদ (ল্যামিনিটিং) ১২ টি, চাঁদা আদায়ের রশিদ বই ১২ টি, নগদ অর্থ ৪০০ টাকা, মোবাইল ফোন ০১টি, হিসাবের খাতা ০১ টি, চাপাতি ০১ টি, রামদা ০১ টি, গুলতি/ বাটল ০১ টি, নোটবুক ০৪ টি, ব্যাগ ০২ টি, চাদা আদায়ের হিসাবের কাগজ ২১ টি, রাফ খাতা বড় ০১ টি জব্দ করা হয়।

আটককৃত হলেন—
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ১১ কিলো এলাকার দীঘিনালা- মারিস‍্যা রাস্তায় চাঁদা আদায়ের সময় ইউপিডিএফ (মূল) এর ২ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃতদের ঠিকানা
১। সুবল/ সুগা চাকমা।(৪২) অস্ত্র সহ ।
বাবা: জ্ঞ‍্যানময় চাকমা
মা: জ্ঞ‍্যনতা চাকমা
গ্রাম: মারিস‍্যা
উপজেলা: বাঘাইছড়ি
জেলা: রাঙামাটি

২। বিন্দুময় চাকমা।(৪১)
বাবা: কিরণ মোহন চাকমা
মা: কৈত্যবদী চাকমা
গ্রাম: হাজছোড়া (শান্তিলাল কারবারি পড়া)
উপজেলা: বাঘাইছড়ি
জেলা: রাঙামাটি

বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, বিগত দিনেও আমারা বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) পন্থী অস্ত্র সহ চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি। আমাদের কাছে তথ্য রয়েছে, ইউপিডিএফ(প্রসীত) দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। জোন কমান্ডার আরও বলেন ভবিষ্যতেও এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে। দেশের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বাঘাইহাট জোন কোনও অবস্থাতে কোন সশস্ত্র সন্ত্রাসীকে বা পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বাঘাইহাট জোনের অউতাধীন, যেখানেই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করবে সেখানেই বাঘাইহাট জোন অপারেশন কার্যক্রম পরিচালনা করবে।

পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিদেরকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান বাঘাইহাট জোন কমান্ডার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

মহালছড়ি-মাটিরাঙায় স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চন্দ্রঘোনা ইউনিয়ন

রাবিপ্রবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের মহড়ার প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ৭১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে দীঘিনালা জোনের শীতবস্ত্র বিতরণ

আবাম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া

দীঘিনালায় পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা

রামগড় সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় ঔষধ ও গাঁজা জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: