সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

“সমন্বিত উদ্যোগে গড়বো নিরাপদ সমাজ”– রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ হেল আল মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামের আমির মৌলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল নোমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, এবং পল্লী সঞ্চয় কর্মকর্তা রতন দেব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রায় প্রতি বছরই কোথাও না কোথাও বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস বা ভূমিকম্পে মানুষের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকা, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।”

আরও বলা হয়,“দুর্যোগ আসলে শুধুমাত্র সরকারের একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। জনগণকে সচেতন করতে হবে, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে প্রস্তুতি নিতে হবে। একমাত্র সম্মিলিত প্রয়াসই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে।”

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রূপসী কাপ্তাইয়ের আয়োজনে হারিয়ে যাওয়া বউ-ছি ও হা-ডু-ডু খেলা ফেরানোর উদ্যোগ

ব্যবসায়ী কামাল হোসেনের সংবাদ সম্মেলন খবরের প্রতিবাদ

জীবতলী ১০ আর.ই ব্যাটালিয়নের উদ্যোগে দু:স্থ ও গরীবদের মাঝে ঈদ সহায়তা প্রদান

দুস্থ অসহায় ও দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে মানিকছড়ির ইউএনও

ভোটার তালিকায় পার্বত্য চট্টগ্রামের জন্য দেয়া শর্ত বাতিল ও সময় বৃদ্ধির দাবী নাগরিক পরিষদের

মানিকছড়িতে আধাবেলা হরতাল, টায়ার জ্বালিয়ে পিকেটিং ও সিএনজি ভাঙচুর

রাইখালী কৃষি ফার্মে শ্রমিকদের বিক্ষোভ ও কর্ম বিরতি  

কন্যাশিশু দিবসে কাপ্তাই ও রাজস্থলীতে নানা আয়োজন 

কাউখালীতে পাহাড়ের প্রথম রঙিন ফুলকপি চাষে কৃষকের সফলতা

রামগড়ে এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: