সোমবার , ১০ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ বরকলে দুর্ঘটনার শিকার

প্রতিবেদক
প্রতিনিধি, বরকল, রাঙামাটি
মার্চ ১০, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

রাঙামাটির বরকলে একটি যাত্রীবাহী লঞ্চ ২০০ জন যাত্রী নিয়ে ডুবোচরে ধাক্কা লেগে আংশিক ডুবে যায় । তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (১০ মার্চ) বিকেলে বরকল উপজেলার মাইসছড়ি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটেছে।

বরকল উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিফাত আসমা বলেন, ‘রাঙ্গামাটি শহর থেকে দুপুর ২টায় বরকলগামী একটি যাত্রীবাহী লঞ্চ আনুমানিক বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বরকল উপজেলার মাইসছড়ি নামক চ্যানেলে ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায়। লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিল।

ইউএনও আরো বলেন, ‘লঞ্চ ডুবির ঘটনার পর বরকল ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা স্পিডবোট ও ফাইবার বোট দিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছেন। এ ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার রাঙামাটি জোনের চেয়ারম্যান মো. মঈনুদ্দিন সেলিম বলেন, ‘এমএম তানিয়া-২ নামে যাত্রীবাহী লঞ্চটি বরকল উপজেলায় কাছাকাছি একটি স্থানে ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, ‘লঞ্চটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আমরা মালিক পক্ষকে এ ব্যাপারে বারবার সর্তক করেছি।’

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ঘটনার সত্যতা শিকার করে বলেন, লঞ্চ দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় বিজিবি ও পুলিশ উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় লোকজন জানান, এই দুর্ঘটনার জন্য লঞ্চ মালিক ও স্টাফরা দায়ী। লঞ্চটি ধারন ক্ষমতার বাহিরে যাত্রী ও মালামাল পরিবহন করার দায়ে এই দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পরিষদ পুর্নগঠন কেন অবৈধ নয় হাইকোটের রুল: ২ সদস্যের দায়িত্ব স্থগিত

কেপিএম হতে ইসিতে গেল ৫৩১ মেট্রিকটন নির্বাচনি ব্যালট পেপারের কাগজ

পার্বত্যাঞ্চলের দারিদ্র্যহ্রাস ও সহনশীল জীবিকার জন্য সরকারি- বেসরকারি সমন্বিত ভূমিকা প্রয়োজন

নানিয়ারচরের এক পাহাড়ি জনপদে দূর্ভােগ মেঠোপথে

সাজেকে সাপের কামরে যুবকের মৃত্যু 

মুজিব সরকারের ভুল পদক্ষেপে পাহাড়িদের মনে সন্দেহের বীজ দানা বাঁধে

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রাঙামাটিতে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল উদ্ধার ও হস্তান্তর

ধনপাতা বন বিহারে দুদিন ব্যাপী কঠিন চীবর দান শুরু।

রুমায় পরিবার পরিকল্পনার বিভাগের বিশেষ সেবা ক্যাম্পের সমাপনী

error: Content is protected !!
%d bloggers like this: