সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাংলা নববর্ষ বরণে রাজস্থলী উপজেলা প্রশাসনের আনন্দ র‍্যালি

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলী, রাঙামাটি
এপ্রিল ১৪, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা বছরের বৈশাখের প্রথমদিন রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে সকাল ৮ টায় জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর বাংলা বর্ষবরণের বিভিন্ন ব্যানার, ফ্যাস্টুন এবং ছবি হাতে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াংসহ সকল সম্প্রদায়ের অংশগ্রহণে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি রাজস্থলী বাজারসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্ত্বরে মিলিত হয়। এতে প্রত্যেক ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতির অংশ হিসেবে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বৈশাখের আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বর্ষবরণের বিশেষ আকর্ষণ হিসেবে উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা শেষে বৈশাখের ঐতিহ্যবাহী পান্থা ইলিশের আয়োজন করেন।

রাজস্থলী উপজেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এই বর্ষবরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সহসভাপতি আবুল হাশেম, জামাতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনিসহ সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও র‍্যালী শেষে বৈশাখের নিজস্ব সংস্কৃতির সঙ্গীতের সাথে বাঙ্গালী, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াং সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা করে।

অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার বিতরন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে খোলা বাজারে চাল বিক্রি শুরু; উদ্বোধন করেন দীপংকর তালুকদার

বান্দরবানে এগিয়ে বীর বাহাদুর উ শৈ সিং

জুরাছড়ির সীমান্তবর্তী পুন্নমনিছড়ায় স্কুল নির্মাণ কাপ্তাই ৪১ বিজিবির

নানিয়ারচরে জনশুমারি ও গৃহগণনা বিষয়ে অবহিতকরণ সভা

নানান নাটকীয়তার পর পুলিশ হেফাজতে থাকা ২৭ জনের মুক্তি

বাঘাইছড়িতে বিজিবির সেলাইমেশিন বিতরণ

বাস টার্মিনালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীর হামলার শিকার গ্লোবাল টিভির প্রতিনিধি

চন্দনাইশে অধ্যক্ষ খাইরুল বশর চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

রাঙামাটি পৌরসভায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

‎রাঙামাটিতে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারে তরুণদের এগিয়ে আসার আহ্বান ‎

error: Content is protected !!
%d bloggers like this: