রবিবার , ৭ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্ণামেন্ট শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জুলাই ৭, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক( অনুর্ধ্ব ১৭)  এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা( অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ৭ জুলাই) বিকেল সাড়ে ৩ টায়  কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই  টুর্ণামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো: নাছির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মহিউদ্দিন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া সহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম  খেলায় বালক বিভাগে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৩-০ গোলে  ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন কে পরাজিত করে। অপরদিকে বালক বিভাগে দ্বিতীয় খেলায়  ট্রাইব্রেকারে  ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ ৭-৬  গোলে ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কল্যান বিকাশ তনচংগ্যা এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল কাদের ও স্বপন দাশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাঠবাহী ট্রাকে গুলিবর্ষণের ঘটনায় রাঙামাটি ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ

কাপ্তাই বিএসপিআই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের ডাক

বাঘাইছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ, রাঙামাটিতে বিডি ক্লিনের পরিবেশবান্ধব উদ্যোগ

খাগড়াছড়িতে নালায় পড়ে ছিল নবজাতকের অর্ধগলিত লাশ

কাপ্তাইয়ে চোলাই মদ সহ আটক ১

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন না নিখিল কুমার চাকমা

চন্দনাইশে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় চ্যাম্পিয়ন জীবন বলি

নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

বেতবুনিয়া পিএসটিএসে টিআরসিদের প্রশিক্ষণের কুচকাওয়াজ ও সনদপত্র প্রদান 

error: Content is protected !!
%d bloggers like this: