বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাঠবাহী ট্রাকে গুলিবর্ষণের ঘটনায় রাঙামাটি ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২৬, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ

 

রাঙামাটি- চট্টগ্রাম সড়কে কাঠবাহী ট্রাকে পাহাড়ি সন্ত্রাসীদের গুলি বর্ষণ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে রাঙামাটি জেলা ট্রাক-মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিক নেতারা। রাঙামাটি জেলা ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী ৭দিনের আল্টিমেটাম ঘোষণা করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ¦ সাব্বির আহাম্মদ ওসমানীর সভাপতিত্বে ট্রাক মিনিট্রাক পিকআপ সমিতির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহ, ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আলী আকবর আবু, মাইক্রো সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস, সহ-সভাপতি কিশোর চৌধুরী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, পার্বত্য অঞ্চলের অসহায় মানুষ গুলো পাহাড়ের পণ্য বহন করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু পাহাড়ের অবৈধ কিছু অস্ত্রধারী প্রতিনিয়ত বিভিন্ন ট্রাক মিনিট্রাক সহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলন করছে প্রতিনিয়ত। এছাড়াও রাঙামাটি ও চট্টগ্রাম সড়কে চালকদের উপর গুলি বর্ষণ, হয়রানী করা হচ্ছে। সন্ত্রাসীদের কারনে পাহাড়ের প্রতিটি মানুষ আজ ক্ষতিগ্রস্থ। তাই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নেতৃবৃন্দ আরো বলেন,পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, দোষীদের শাস্তির আওতায় আনা, গাড়ির ক্ষতিপূরণ ও সড়কে চালকদের নিরাপত্তা প্রদানসহ আসামীদের গ্রেফতারের দাবি জানান। দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, সন্ত্রাসীদের কোন ছাড় নাই। শ্রমিক নেতা তাদের শান্তিপূর্ণ সমাবেশ করেছেন। তারা বিকালে মামলা করবেন বলে জানান। সন্ত্রাসী দমনে পুলিশ সকল ধরনের আইনী সহায়তা দেবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

ফায়ার ফাইটার নিপনের কন্যা উন্নতির স্কুল খরচ ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত লেকার্স স্কুলের

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল নেমে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত / ‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার‘

নানিয়ারচরে পূর্ণকর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অফিস

রাজস্থলীতে সেনা অভিযানে এক যুবক আটক

‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন পাভেল আল মামুন

কাপ্তাই প্রাইভেট কার করে পাচার কালে ১২০ লিটার চোলাই মদ জব্দ: ৪ জন আটক

error: Content is protected !!
%d bloggers like this: