বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন না নিখিল কুমার চাকমা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৯, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ

দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে  নির্বাচনে অংশ নিবেন না রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা।  বুধবার সন্ধ্যায় পাহাড়ের খবরের কাছে এ তথ্য  নিশ্চিত করেন নিখিল কুমার চাকমা।

২৯৯ নং আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নিখিল কুমার চাকমা। ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন। অনেকে ধারণা করছিল মনোনয়ন ফরম জমা দিবেন নিখিল কুমার। বুধবার নিশ্চিত করেন তিনি মনোনয়ন ফরম জমা দিবেন না।

এ নিয়ে রাঙামাটিতে নানান জল্পনা চলছিল। বুধবার গুজব ছড়ানো হয়েছিল নিখিল কুমার চাকমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এ নিয়ে মানুষের কৌতুহল জন্মে। কারণ নিখিল কুমার চাকমা আওয়ামীলীগের একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন।

তিনি রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এ কারণে জেলায় তাঁর অসংখ্য সমর্থক সৃষ্টি হয়েছিল।

নিখিল কুমার চাকমা পাহাড়ের খবরের কাছে বলেন, জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা আমাকে দুবার সুযোগ দিয়েছেন। তাঁর স্বাক্ষরে আমি রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। তাঁর স্বাক্ষরে আমি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়েছি। এবারের নির্বাচনে আমি নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছি। বঙ্গবন্ধু কন্যা আমাকে মনোনয়ন দেননি। এতে আমার কোন দু:খ নেই। আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে শ্রদ্ধা করছি। তাঁর সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আমি নৌকা প্রতীকের পক্ষে কাজ কবর সে প্রস্তুতি আমি নিয়েছি।

আমার অনেক সমর্থক আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তুআমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে কখনো নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নিতে পারি না। আমি জননেত্রীর কথা মেনে চলব।

এক প্রশ্নের জবাবে নিখিল কুমার চাকমা বলেন, দীপংকর তালুকদার যদি মনে করেন তাঁর নির্বাচনে আমার প্রয়োজন আছে আমি অবশ্যই তাঁর পক্ষে কাজ করব। যদি মনে করেন তাঁর নির্বাচনী প্রচারণায় আমি উপস্থিত থাকলে তাঁর ক্ষতি হবে তখন আমিআমার মত করে থাকব। আমি চাই নৌকার জয় হোক।

প্রসঙ্গত এ নির্বাচনে রাঙামাটি আওয়ামীলীগ থেকে শুধুমাত্র দীপংকর তালুকদার একক প্রার্থী হবার কথা থাকলেও তফসিল ঘোষণার পর ১১ জন প্রার্থী মনোনয়ন চান। পরে দীপংকরকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এ পর্যন্ত রাঙামাটি আসন থেকে চারজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে দীপংকর তালুকদার, নিখিল কুমার চাকমা, জেএসএসের উষাতন তালুকদার, তৃণমুল বিএনপির হাফেজ মিজানুর রহমান। এদের মধ্যে  উষাতন তালুকদার এবং হাফেজ মিজানুর রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ৩০ নভেম্বর দীপংকর তালুকদার মনোনয়ন ফরম জমা দিবেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ-১

নানিয়ারচরে মৌসুমি ফল ব্যবসায়ী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

দানও এখন হাজারে

বরমা ইউনিয়নে ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনের দূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত

রাঙামাটিতে এবিসি ডায়াগনস্টিক এন্ড ডক্টরস কনসালটেশন সেন্টারের উদ্ধোধন

দীঘিনালায় বাবুর্চি স্বর্ণ কুমার ত্রিপুরার গুলিবিদ্ধ লাশ উদ্বার

রাঙামাটির দুই মেয়রের পদত্যাগ দাবিতে আন্দোলন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি সম্মেলন হচ্ছে ১৭ মে

কাপ্তাইয়ে প্রতিষ্ঠার ৩০ বছরেও জরাজীর্ণ মন্দিরে ঠাকুরের পুজা অর্চনা

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বাণী

error: Content is protected !!
%d bloggers like this: