বুধবার , ৬ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে ট্রাইবেল হেলথের ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
এপ্রিল ৬, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

রাঙামাটি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন ট্রাইবেল হেলথ কর্মসূচির আওতায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমার নেতৃত্বে ডা. শাহরিন আনোয়ার ও ডা. কামরুল হাসান সোহাগ বনযোগীছড়া ইউনিয়নের বালিশ পাড়ায় ১৩৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সব রোগীর মধ্যে রয়েছে বৃদ্ধ, শিশু ও নারী।

চিকিৎসা সেবা নিতে আসা ৭০ বয়সী রঙ্গবালা চাকমা বলেন বয় বৃদ্ধর কারণে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হয়নি। এখানে চিকিৎসা পেয়ে আমার অনেক উপকার হয়েছে।

স্থানীয় কার্বারী শান্তি বিজয় চাকমা ঘরের উঠানে চিকিৎসা সেবা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। গ্রামবাসীর পক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।


বনযোগীছড়া ইউনিয়নের ওয়াড সদস্য রতন কুমার চাকমা বলেন, বালিশ পাড়ায় মানুষ চিকিৎসা সেবা থেকে সব সময় বঞ্চিত। এবার সরকারি স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা সেবা প্রদান করায় অনেক উপকার হয়েছে। তবে এখানে একটি কমিউনিটি ক্লিনিক খুবই প্রয়োজন।
স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান সোহাগ বলেন, পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীদের চিকিৎসা সেবা প্রদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা জানান এ কর্মসূচীর আওয়াতায় দুর্গম এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীদের চিকিৎসা ক্যাম্প করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে মহান বিজয় দিবস উদযাপিত

সোনারগাঁও ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

কাপ্তাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত

ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ: দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন

কাপ্তাই ফায়ার সার্ভিস দপ্তরে ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন 

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাঘাইছড়িতে

শিক্ষা উপকরণ বিতরণ হলো জুরাছড়িতে

কাপ্তাই লেক দখল করায় দুজনকে কারাদন্ড

জুরাছড়িতে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন

error: Content is protected !!
%d bloggers like this: