শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন নির্বাচিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ কবির হোসেনকে নির্বাচিত করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এবং সর্বসম্মতি ক্রমে অনুষ্ঠিত সাধারন সভায় নির্বাহী সদস্য কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

প্রসঙ্গত, কাপ্তাই প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কাজী মোশাররফ হোসেন পারিবারিক ও ব্যক্তিগত কারণে গত ১৮ই মে’ ২০২৪ সালে প্রেস ক্লাবের এক সভায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার মৌখিক ঘোষনা দেয়। এসময় উপস্থিত সদস্যরা তাকে মেয়াদ পূর্ণ করা পর্যন্ত থাকতে অনুরোধ জানান। তিনি অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে আজ শনিবার (১৮ জানুয়ারী) কাপ্তাই প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভায় তিনি পদত্যাগ পত্র জমা করলে সর্বসম্মতিক্রমে তা গ্রহন করা হয়। সেসাথে মোঃ কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি চলতি কমিটির মেয়াদ পূর্ণ করা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

কাপ্তাই প্রেস ক্লাবের উক্ত সভায় বিদায়ী সভাপতি কাজী মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সদস্য মোঃ নজরুল ইসলাম লাবলু ও অর্ণব মল্লিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: