মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে বাবাকে গলা কেটে হত্যা মামলায় ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাবা শান্তি লাল চাকমাকে গলা কেটে হত্যার মামলায় ছেলে সোহেল চাকমা ও ভাতিজ আলোময় চাকমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

২০১৭ সালের ৬ আগস্ট রাতে জেলার সাজেকের উত্তর ভাইবোন ছড়া গ্রামে বৃদ্ধ শান্তি লাল চাকমাকে পারিবারিক কলহের জেরে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে গুমের উদ্দেশ্য মরদেহ পার্শ্ববর্তী গঙ্গারাম নদীতে ফেলে দেয়া হয়। এ ঘটনায় নিহতের ছেলে আলোময় চাকমা ও ভাতিজা সোহেল চাকমার বিরুদ্ধে সাজেক থানায় হত্যা মামলা দায়ের করেন প্রতিবেশী প্রত্যক্ষদর্শী বিনয় শংকর চাকমা। আসামী সোহেল চাকমা নিহত শান্তি লাল চাকমার প্রথম স্ত্রীর ছোট ছেলে। প্রথম স্ত্রীর মারা যায় এবং দ্বিতীয় স্ত্রী স্বেচ্ছায় সংসার ছেড়ে চলে গেলে বাড়িতে একাই থাকতেন বিনয় শংকর চাকমা। অপর আসামী আলোময় চাকমা আপন ভাতিজা এবং আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র ক্যাডার।

মামলার বিচারকাজে আদালত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। ৯ বছর ধরে চলা দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত মামলার দুই আসামী আলোময় চাকমা ও সোহেল চাকমাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় সোহেল চাকমা আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি আলোময় চাকমা পলাতক রয়েছেন।

আদালতের আদেশে বলা হয়েছে -‘আসামি আলোময় চাকমা (৩২) ও সোহেল চাকমা (২২)কে দ্য পেনাল কোড ১৮৬০ (The Penal Code, 1860) এর ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের উভয়কে মৃত্যুদণ্ডে দন্ডিত করা হলো এবং তাদের উভয়কে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ডে দন্ডিত করা হলো’।

‘আসামীদ্বয়ের মৃত্যু না হওয়া পর্যন্ত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হলো। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদ্বয় অত্র রায়ের বিরুদ্ধে অদ্য হতে ৭ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন।

সাজা প্রাপ্ত উপস্থিত আসামী সোহেল চাকমাকে সাজা ভোগের জন্য জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে অপর আসামী আলোময় চাকমা পলাতক থাকায় স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন বা পুলিশ কর্তৃক ধৃত হওয়ার তারিখ হতে বিধি মোতাবেক তার মৃত্যুদন্ড কার্য হবে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ পুনরায় গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে এডিবির কর্মশালা / পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড করার আগে প্রাকৃতিক ভৌগলিক জনগোষ্ঠীকে গুরুত্ব দিতে হবে

রাউজান থেকে বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার

সময় আর প্রযুক্তি কেড়ে নিয়েছে কামারদের মুখের হাসি

মহালছড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন মাটিরাঙ্গা অনুর্ধ্ব-১৭ দল

উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচরে

গুইমারা লিচুবাগানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটিতে উইভ’র কর্মপরিকল্পনা সভায় বক্তারা  / পাহাড়ী সমাজে এখন নারী জাগরণের হাওয়া বইছে

‎রাঙামাটিতে ভোলকান ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রাঙামাটিতে সিএইচটি হোমিও কলেজ ও হাসপাতালের উদ্বোধন 

খাগড়াছড়িতে ঘরোয়া পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: