মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনায় পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৮, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের  আহমেদ জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতল সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা থানা এলাকার আওতাধীন রাজস্থলী উপজেলার  বাঙালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে মদ বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রনি হোসেন (২২), পিতা আব্দুল মোতালেব এবং জাহেদ হোসাইন (২০), পিতা জাহাঙ্গীর আলম। তারা উভয়েই চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পূর্ব কোদলা এলাকার জয় নগর পাড়ার বাসিন্দা।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম শাকের আহমেদ জানান, উদ্ধার করা মদ ও সিএনজি অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চম্পা চাকমা হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

শপথ নিলেন কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

চতুর্থ সঙ্গরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঘাইছড়িতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক  যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নারী ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত 

রাঙামাটিতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি উদযাপন

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহালছড়িতে দোয়া ও মোনাজাত

‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তির চক্রান্তের বিরুদ্ধে পিসিসিপি’র নিন্দা ও প্রতিবাদ

চন্দ্রঘোনায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: