বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় স্থলবন্দর চালু করতে কমিটি গঠন

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ১৬, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই করে মতামত দিতে কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। গতকাল (১৫ জানুয়ারী) মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত অফিস আদেশ জারি করে।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর সংক্রান্ত এই কমিটি গঠন করা হয়েছে।

আদেশে বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দর সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহবায়ক করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ট্রাফিক। সদস্য হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।

রামগড় এবং বিলোনিয়া স্থলবন্দর সরেজমিন পরিদর্শনপূর্বক বন্দরসমূহের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, এসকল স্থলবন্দর দিয়ে যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাইপূর্বক মতামত প্রদান করবে কমিটি। এছাড়াও বর্ণিত বন্দরসমূহ ব্যবহারকারী পক্ষসমূহের বিদ্যমান এবং সম্ভাবনাময় আমদানি-রপ্তানি পণ্য, পরিমাণ এবং পক্ষসমূহ কর্তৃক অর্থনৈতিক সুফল ভোগের বিষয়ে বন্দরভিত্তিক তুলনামূলক পর্যালোচনাপূর্বক মতামত প্রদান করতে বলা হয়েছে।

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে মতামত এবং সুপারিশসহ স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১২ জানুয়ারী) স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনে কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে চাঁদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসীদের হানা

নানান নাটকীয়তার পর পুলিশ হেফাজতে থাকা ২৭ জনের মুক্তি

কাপ্তাই জাতীয় উদ্যানে বনমোরগ অবমুক্ত

রাঙামাটিতে আন্তর্জাতিক যুব দিবস / বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে উচ্ছ্বাসমুখর প্রচারণা

ঈদগাঁওয়ে ৩ কোটি টাকা পরিশোধ না করে লাপাত্তা লবণ মিল মালিক

রাঙামাটিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের স্ত্রীর মরদেহ উদ্বার

মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কাউখালীতে উপানুষ্ঠানিক শিক্ষক সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

error: Content is protected !!
%d bloggers like this: