সোমবার , ২৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
আগস্ট ২৫, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন জবাবদিহিমুলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসমৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে বক্তরা বলেন, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন করার জন্য মা’দের সবচেয়ে বেশি ভুমিকা পালন করতে হবে। সন্তানদের অনৈতিক এবং মাদকাসক্তি থেকে বাঁচাতে শিশু ও কৈশোরকাল থেকে সময়ানুবর্তী, নিয়মানুবর্তী এবং সৎভাবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ, যৌতুক, যৌন নির্যাতন ইত্যাদি বিষয়ে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে ভবিষ্যতে তারা সমাজের এসব অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে পারে। এছাড়াও বর্তমান আধুনিক সময়ে সন্তানদের তথ্য প্রযুক্তি বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই বর্তমান প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

কাপ্তাই তথ্য অফিসের অফিস সহকারি মোঃ মহিন উদ্দীনের সঞ্চালনায় এবং তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আশরাফ হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, বাঙ্গালহালিয়া ইউনিয়নের মহিলা সদস্য সালমা আক্তার। এছাড়াও নারী সমাবেশে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

রাঙামাটিতে মানবিক পুলিশ শওকত

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

দীঘিনালার দুর্গম গ্রামে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসা

আলুটিলা পর্যটনে শতশত দর্শনার্থীদের মন মজাইল মাছেং নাটক

আরিফুল আমীন খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

কাপ্তই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি এবং প্রত্যয়ন পত্র বিতরণ অনুষ্ঠান

রাঙামাটিতে পিসিএনপি’র মতবিনিময় সভা

রামগড়ে বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: