শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইহাট জোনের আয়োজনে দুর্গম সাজেক ইউনিয়নে সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৫, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, তারই ধারাবাহিকতায় দেশ গঠনের চেতনা ও শিক্ষা সম্প্রসারণ, খেলাধুলার মান উন্নয়নে এবং চিকিৎসা সেবা এগিয়ে নিয়ে যেতে, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের তত্বাবধানে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূয়াছড়ি নামক দূর্গম এলাকায় খেলাধুলার মান উন্নয়ন ও মেধা বিকাশ অব্যাহত রাখতে ভূয়াছড়ি স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

‎উক্ত ফুটবল খেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোনের (ভারপ্রাপ্ত) জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান। স্থানীয় জনসাধারণ জানায়, দুর্গম জনপদে এই ধরনের খেলাধুলার আয়োজন এই প্রথম ভূয়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্বিতে খেলাধুলার কোন বিকল্প নেই, তিনি আরও বলেন, বাঘাইহাট জোন ভূয়াছড়িতে খেলাধুলার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে। অনুষ্ঠানে বাঘাইহাট জোনের (ভারপ্রাপ্ত) জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানকে ভূয়াছড়ি ক্লাবের আজীবন সদস্য ঘোষনা করা হয়।

‎ভূয়াছড়িতে শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসা সেবা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্বি করতে বাঘাইহাট জোনের আওতাধীন সকল এলাকায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও চলতি মাসের মাঝামাঝি ভূয়াছড়িতে বিভিন্ন পাড়া নিয়ে ফুটবল লীগের ঘোষনা দেন, উক্ত খেলার আয়োজনে পৃষ্ঠপোষকতা থাকবেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার। মাস ব্যাপী বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন ভুয়াছড়ি এলাকাবাসীর কল্যানে নদীর পাড়ে সিড়ি, ব্রীজ, ক্লাব, ঘর নির্মান সহবিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

‎পার্বত্য অঞ্চলের এই ধরনের খেলাধুলার আয়োজন অভিভাবকদের জন্য স্বস্তির ব্যাপার। শুধু শিক্ষা সামগ্রী নয়,খেলাধুলার মানোন্নয়ন এবং চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাঘাইহাট জোন (১৪ ই বেঙ্গল) এর পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে।

‎এসময় ভারপ্রাপ্ত জোন কমান্ডার কারবারী, স্কুল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন ও খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন। বাঘাইহাট জোন কর্তৃক এরকম একটি মহৎ উদ্দ্যোগে অত্র অঞ্চলের পাহাড়িদের মাঝে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে দেশব্যাপী আবারো জুলাই জাগরণ নেমে আসবে

ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হলো প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ

দীঘিনালায় দুঃস্থ অসহায় প্রতিবন্ধীর সেনাবাহিনীর অর্থ সহায়তা 

বিলাইছড়িতে জাতীয় প্রা: শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা সম্পন্ন

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনের তফসিল ঘোষনা, নির্বাচন ৫ ডিসেম্বর

হলফনামায় তথ্য গোপন করায় রামগড়ে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

কাপ্তাইয়ে বসতঘরের সামনে দুর্বৃত্তরা আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা

খাগড়াছড়িতে ছড়ার মাঝখানেই ভবন নির্মাণ কাজ / বর্ষায় পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: