রবিবার , ৫ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় বজ্রপাতে মা-শিশুর মৃত্যু 

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপি’র মধ্য বেতছড়ির গোরস্থান পাড়ায় বজ্রপাতে মা ও শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

জানাযায়, রবিবার সকাল সাড়ে ৫ টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটে এসময় মধ্য বেতছড়ির ছাদেক মিয়ার বাসায় বজ্রপাতের ঘটনার ঘটে। এসময় তার বসতঘরে আগুন লাগে এবং বসতঘরের ভিতরে থাকা তার স্ত্রী হাসিনা বেগম (৩০) ও সন্তান হানিফ মিয়া(৮) আগুনে দগ্ধ হয়ে পুড়ে যায়। এ ঘটনায় তার বড় সন্তান মোঃ হাবিজ(১১) ঘরের বাহিরে থাকায় প্রানে বেঁচে যায়।

এদিকে বজ্রপাতের পর বসতঘে আগুন লাগলে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় প্রতিবেশী মোঃ জাহিদ জানান, ভোরে বৃষ্টির সময় অর্তকিত বজ্রপাতের শব্দ শুনতে পাই। পরে কান্নার শব্দ শুনে এসে দেখি আগুন বসতঘর পুড়ছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মা ও শিশুসহ দুটি লাশ উদ্ধার করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানান, আমরা সকাল সাড়ে ৫ টার দিকে বজ্রপাতে মা-সন্তান নিহত ও বসতঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পাই। ঘটনা স্থলে এসে মা ও সন্তানের লাশ সনাক্ত করি, লাশ সনাক্ত শেষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আয়ের উৎস ছাড়াই কোটি টাকার মালিক, অবশেষে দুদকের মামলা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ পিসিসিপির

বাঘাইছড়ি পৌর নির্বাচনে নাগরিক পরিষদের মেয়র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা খাজা

যেন এক পরিপূর্ণ খামার বাড়ি বাঘাইছড়ির ইওএনও’র বাংলো

রাঙামাটি জেলা মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডা. রোমেলের উপর হামলার ঘটনায় আদালতে মামলা; তিন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে বিলাইছড়িতে নানা কর্মসূচি

রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পার্বত্য অঞ্চলে যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে – রাঙামাটিতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টারা

error: Content is protected !!
%d bloggers like this: