বুধবার , ২২ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ২২, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙামাটি এই কর্মসূচি’র আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন, রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, রাঙ্গামাটি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারি, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমাসহ পরিবহন মালিক সমিতি ও চালক সমিতির নেতৃবৃন্দরা।
সভায় জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ বলেন, মোটরসাইকেল, সিএনজিকে ডিসিপ্লিনে আনতে হবে তবেই সড়কে শৃঙ্খলা ফিরবে। মালিক সমিতি চালক সমিতি বিআরটিএ সবাইকে নিয়ম মানতে হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি না দেওয়ার জন্য মালিক সমিতিকে অনুরোধ জানান তিনি। সড়কে অবৈধ সিএনজি না নামানোর জন্য কড়া সতর্কবার্তা দেন নেতৃবৃন্দদের প্রতি।
আলোচনা সভায় বক্তারা, চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, সড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং কার্যকর সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহরের নিউমার্কেট চত্বরে  রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা হেলমেট বিতরণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ পাইথন অজগর সাপ অবমুক্ত

কাপ্তাইয়ের নারানগিরি উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা

সার্বজনীন সুবর্ণ মৈত্রী বিহারে রাজস্থলী উপজেলা বিএনপি কর্তৃক অনুদান প্রদান

রাঙামাটিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভেঙ্গে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাষ্কর্য

বাংলা‌দেশ‌কে নি‌য়ে এখ‌নো ষড়যন্ত্র হ‌চ্ছে – অংসুইপ্রু চৌধুরী

কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

রাঙামাটির মেয়ে রাঙ্গুনিয়ায় খুন, স্বজনদের কাছে লাশ হস্তান্তর

বাজেটে আলাদাভাবে স্বীকৃতি পেলো মার্কেটপ্লেস

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

প্রবারণা পূর্ণিমায় কাউখালীতে ব্লাডব্যাংকের রক্তের গ্রুপ নির্ণয়

error: Content is protected !!
%d bloggers like this: