বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট একসাথে চালু: উৎপাদন ২১২ মেগাওয়াট 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ১০, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ

এবার একযোগে চালু করা হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী  পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের( কপাবিকে)  ৫ টি ইউনিট। এই ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১২ মেগাওয়াট।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১০ জুলাই)  সকাল সাড়ে ৮ টায়   কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান    গতকাল বুধবার (৯ জুলাই)  রাত ৮ টায় এই কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে একসাথে ৫ টি ইউনিট  চালু করা হয়েছে। যা হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে সর্বমোট ২ শত ১২ মেগাওয়াট।

তিনি আরোও জানান, ৫ টি ইউনিট মধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে প্রতিটি  ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩,৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙামাটি সহ দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে রাঙামাটির কাপ্তাই লেকে ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তাঁরা আরোও জানান গতকাল বুধবার (৯ জুলাই)  রাত ৮ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৫.২৮ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

প্রসঙ্গত: ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫ টি ইউনিট পানির জন্য এতদিন একসাথে চালু করা সম্ভব হয় নাই। চলতি বছরের ২ জুন হতে এতদিন এই কেন্দ্রের ৪ টি ইউনিট চালু করা হলেও গতকাল বুধবার রাত ৮ টায় একযোগে চালু করা হলো ৫ টি ইউনিট। তবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে  সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ির দূর্গম পাহাড়ে শিক্ষা ও সড়ক উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগ

সাবেক অধ্যক্ষ ফেরদৌসি পারভিন: খাগড়াছড়ির শত নারীর প্রেরণা

রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতির অফিস উদ্বোধন

সাজেকে চাঁদের গাড়ী উল্টে আহত ৯

দুর্গা পুজার টানা ছুটিতে পর্যটক শূণ্য, নিস্তব্ধ নীরবতা রাঙামাটির পর্যটন স্পটগুলোতে

চবিতে ভর্তিচ্ছুকদের জন্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ‘হেল্প ডেস্ক’

বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩ বছরের সাজায় ২২ বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেফতার

বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীগের শান্তি মিছিল

মাহে রমাদানে দ্রব্যমূল্যের দাম সহণীয় পর্যায়ে রাখতে জামায়াতের র‌্যালী ও সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: