রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কোতয়ালী থানার অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ- শ্রমিক লীগের ২ নেতা সহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দাঙ্গাবাজ, চোর ও মাদক কার্বারীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

আজ (রবিবার, ১৩ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন -০১। মোঃ আব্দুল হাই(৬৯), ০৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মৃত মোসাঃ কদ বানু, সাং- ভেদভেদী নতুন পাড়া, বেতার স্টেশন সংলগ্ন, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, ০২। মোঃ শামীম মিয়া(৩১), ০২নং ওয়ার্ড, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক), পিতা-মৃত মোঃ মহুরম আলী, মাতা-তারা বানু, সাং-নিচের রাস্তা, এসপি অফিসের নিচে, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলাদ্বয়কে পূর্বে দাঙ্গা সংগঠন করিয়া পলাতক থাকার অপরাধে গ্রেফতার করা হয়।

০৩। বিদর্শন চাকমা (২৩), পিতা-সুমন্ত চাকমা, মাতা-সুবিতা চাকমা, সাং-নলবনিয়া, উলুছড়ি, (দেবাছড়ি) ৩নং ওয়ার্ড, ডাকঘর-দুরছড়ি ৪৫৮০, থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে- রাজবাড়ী, ৮নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, ০৪। কিশলয় চাকমা (২৩), পিতা-অরুনময় চাকমা, মাতা-ফুললতা তংঞ্চঙ্গ্যা, সাং-ফারুয়া, ৬নং ওয়ার্ড, থানা-বিলাইছড়ি, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে-কল্যাণপুর, ৮নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলাদ্বয়ের হেফাজত হতে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার পূর্বক তাহাদের গ্রেফতার করা হয়।

এছাড়া ০৫। মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা- মনির হোসেন, মাতা-আমিয়া বেগম, স্থায়ী : সাং-মারিশ্যা দুইটিলা, ০৪নং ওয়ার্ড , থানা- বাঘাইছড়ি, জেলা -রাঙ্গামাটি, বর্তমান-১ : সাং-কলেজ গেইট, ০৯নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা -রাঙ্গামাটিকে চুরি সংঘঠনের অপরাধে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানার ওসি মো জসীম উদ্দীন বলেন- গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠন

খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

আপনারা ধানের শীষে ভোট দিবেন আমি এলাকার উন্নয়নের দাযিত্ব নিলাম-কাউখালীতে দীপেন দেওয়ান

মানিকছড়িতে ভারতীয় ডেপুটি হাই কমিশনারের আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র পরিদর্শন 

খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্সের উদ্যোগে নারী দিবস উদযাপন

ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার-৩

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে আনসার ভিডিপি কর্মকর্তা

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

কাপ্তাইয়ে আশ্রয় কেন্দ্রে খাবার ও ত্রাণ বিতরণ

সেনাবাহিনীর বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের গুজব ও মিথ্যাচারের প্রতিবাদ

error: Content is protected !!
%d bloggers like this: