শুক্রবার , ২৯ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে সেনা অভিযানে এক যুবক আটক

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
এপ্রিল ২৯, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার দুপুরে উপজেলার রমতিয়া পাড়া থেকে আটক করে সেনাবাহিনী। আটক যুবকের নাম চিনুমং মারমাকে (৩০)। চিনুমং মারমা উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত মংহলাচিং মারমার ছেলে।

কাপ্তাই জোনের সেনাবাহিনী  জানায়, কাপ্তাই জোনের অধীন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চিনমুই মারমাকে একনলা বন্দুক ও গুলিসহ আটক করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর দাবী আটক চিনুমং মারমা জেএসএস মুল দলের চাঁদা কালেক্টর। সে গত বছর জেএসএস সশস্ত্র দলে যোগদান করে। শুক্রবারে পরিবারের সাথে দেখা করতে আসার খবর পেলে সেনাবাহিনী ঐ এলাকায় অভিযান পরিচালনা করে আটক করে।

তবে আটক চিনুসং মারমা জেএসএস দলের কোন সদস্য নয় জানিয়েছেন জেএসএস জেলা সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা। তিনি বলেন, সেখানে আমাদের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। আটক ব্যাক্তি হয়ত নিরীহ পাবলিক ও এটি সেনাবাহিনীর সাজানো নাটক হতে পারে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে রাজস্থলী থানায় সোপর্দ করা হয়েছে। তাকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী সরকারি কলেজে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’

কক্সবাজারে দুপুরের মধ্যে বালিয়াড়ি খালি না করলে কঠোর ব্যবস্থা: টুরিস্ট পুলিশ

আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই-দীপংকর তালুকদার

বরকলের ভুষণছড়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

রাঙামাটির বিভিন্ন পুজা মন্ডপে তারেক রহমানের শুভেচ্ছা

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি; ফের খোলা হয়েছে বাঁধের দরজা

বাঘাইছড়িতে কলেজছাত্রী ধর্ষণ; দুই ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটিতে সাংবাদিক কামালের ওপর যুবলীগ নেতার হামলা

বান্দরবানে থানচি উপজেলায় ৭ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা 

কাপ্তাইয়ে পরোয়ানাভুক্ত আসামী আটক

error: Content is protected !!
%d bloggers like this: