রবিবার , ১৩ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নিখিল কুমার চাকমাকে বাঘাইছড়িতে সংবর্ধনা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১৩, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি।

বাঘাইছড়ি হিল স্পোর্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।  রবিবার সকালে তাকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা পরে বাঘাইছড়ি উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে চলমান কাজ পরিদর্শন, নির্মিত প্রকল্প ও ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন নিখিল কুমার চাকমা।

পরে উপজেলার বৈদ্য কলোনী থেকে বড়াদম পাড়া হয়ে রেছখোলা চাকমার বাড়ি পর্যন্ত ৪ কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যায়ে মডেল টাউন শ্রী শ্রী লোকনাথ মন্দিরের অনাথ আশ্রম ভবন, ৩০ লাখ টাকার প্রকল্পে বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর পুকুরের সিড়ি নির্মাণ এর বিত্তি স্থাপন,  ৩০ লাখ টাকা ব্যায়ে কাচালং শিশু সদন ছাত্রী নির্বাসের ভিত্তি স্থাপন করেন।

পরে মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারে এক ধর্মীয় সভায় অংশ গ্রহন করেন নিখিল কুমার। এ সময় তিনি বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া ৪০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার মেগা প্রকল্পের আওতায় ৪০ হাজার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

সেনাবাহিনীর মেশিনারিজ টুলস এসব সোলার প্যানেল সরবরাহ করবে। খুব শিগগির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এ সময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, উপজেলা আওয়ামীগের সহ সভাপতি দানবীর চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিব চাকমা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরতাল অবরোধে কাপ্তাই জেটিঘাট-বিলাইছড়ি নৌ রুটে নেই পর্যটক

কাপ্তাই ইউএনও অফিসে বিদায় সংবর্ধনা

আজ বনভান্তের জন্মদিন

রামগড়ে খাদ্য সহায়তা দিলো বিজিবি

রাঙামাটি শহরের ফুটপাত ও সড়ক দখলকারীদের স্হাপনা সরাতে ২৪ঘন্টা সময় দিলেন পুলিশ সুপার

আঞ্চলিক দ্বন্দ্বে সাজেকে আটকে পড়েছে সাড়ে ৫শতাধিক পর্যটক

রাঙামাটি পুরাতন বাসষ্টেশনে অগ্নি দুর্গত এলাকায় শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়িতে নবনির্মিত পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ সুপার মুক্তা ধর

সাইবার ট্রাইব্যুনালে অপপ্রচার মামলায় ৫ জনের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীর অভিযোগ

কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্হাপন 

error: Content is protected !!
%d bloggers like this: