সোমবার , ২১ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হলো “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২১, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ

 

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে স্কুল শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটির কাপ্তাই তথ্য অফিস এর আয়োজনে সোমবার (২১ নভেম্বর) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় ” এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” শীর্ষক কথোপকথন।

এতে বীর মুক্তিযোদ্ধা কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী ও মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন উপস্থিত থেকে ৭১ এর রণাঙ্গনের ৯ মাসের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন অপারেশন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিকথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। এইসময় শিক্ষার্থীরা আগ্রহ ভরে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেন এবং বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের বাঙালী জাতির অহংকার ও গৌরবের।এ অর্জনের পিছনে যাদের অবদান তাদের গৌরবগাঁথায় সমৃদ্ধ হয়েছে এ জাতি।নতুন প্রজন্মের মাঝে দেশাত্ববোধের জাগরণ ই হবে সমৃদ্ধ বাংলাদেশের মূলভিত্তি।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু ও তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং সমাজকর্মী মেহবুব আরা।

এর আগে তথ্য অফিসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃত্যু

কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় বীমা দিবসের র‍্যালি ও আলোচনা সভা

ছাত্রলীগ নেতা জয় হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে টিএসএফের মানববন্ধন

তথ্য অধিকার নিশ্চিতেই প্রতিষ্ঠিত হয় জনগণের সাংবিধানিক অধিকার– শারমিন জাহান

বৃহত্তর রাঙামাটি সমিতি (চট্টগ্রাম)’র ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়তে নারীরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে -খাগড়াছড়ি জেলা প্রশাসক

রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: