শুক্রবার , ২০ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃত্যু

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২০, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার প্রবাসী রবিউল আলমের ঘরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকই জন্মের মাত্র দুই দিনের ব্যবধানে মারা গেছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে।

গত মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে রবিউল আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার তিন ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারটি পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. আরিফা মেহের রুমী এবং ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার। তাদের সহকারী ছিলেন ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত।

জন্মের পর মা ও চার নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু বুধবার সকালে প্রথম নবজাতকটির মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাত ও সকালে একে একে বাকি তিন শিশুও মারা যায়।

নিহতদের আত্মীয় আবুল ফয়সাল ফাহিম জানান, “একসঙ্গে চারটি প্রাণের আগমন আমাদের পরিবারের জন্য ছিল স্বপ্নের মতো। কিন্তু আনন্দটা বেশি সময় টিকল না। আমরা সবাই ভীষণ শোকাহত।

বর্তমানে মা ইয়াছমিন আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নবজাতকদের পিতা প্রবাসী রবিউল আলম বলেন, “একজন পিতার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যখন জানতে পারি আমার স্ত্রী চার সন্তানের মা হতে যাচ্ছে। সেই খবর আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—যে আনন্দ একসঙ্গে এসেছিল, তা মাত্র দুই দিনেই চিরতরে থেমে গেল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাতি থেকে সুরক্ষায় কাপ্তাই বন বিভাগের সতর্কতামূলক কার্যক্রম

সুবলং ইউনিয়নে মাঠ দিবস পালন করেছে কৃষি বিভাগ

রাঙামাটিতে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তি দাবি

কাপ্তাইয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক

কাপ্তাইয়ে তনচংগ্যা ও মারমা ভাষার বর্ণমালা প্রশিক্ষণের  উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধুর সমাধিতে রাঙামাটি জেলা আ.লীগের শ্রদ্ধাঞ্জলি দলীয় রাজনীতিতে আলোচনার বিষয়স্তু

খাগড়াছড়িতে রড চুরির ঘটনায় সেই আ’লীগ নেতা রিমান্ডে

কর্ণফুলী সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

মাটিরাঙ্গায় ভারতীয় পণ্যসহ একজন আটক

error: Content is protected !!
%d bloggers like this: