বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মাটিরাঙ্গায় ভারতীয় পণ্যসহ একজন আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মার্চ ৩০, ২০২৩ ৬:৫৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশ কর্তৃক ত্রিশ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধারের একদিন যেতে না যেতেই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩৮ লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ এবং অজ্ঞাত প্রাণীর চামড়া জব্দ করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বজেন্দ্র কারবারী পাড়া থেকে অবৈধ ভারতীয় ঔষধসহ এসব জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানা যায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় ঔষধ মাটিরাঙা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বজেন্দ্র কারবারি পাড়ায় কলিসা ত্রিপুরার বাড়িতে মজুদ করা হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙা সেনা জোনের
সিনিয়ার ওয়ারেন্ট অফিসার বাকী বিল্লাহ’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

অভিযানকালে কলিসা ত্রিপুরা বাড়ি হতে তিন লক্ষ ছিয়াত্তর হাজার একশত বিশ পিস অবৈধ ভারতীয় ঔষধ এবং এক বস্তা অজ্ঞাত প্রাণীর চামড়া উদ্ধার করে।

এ সময় অবৈধ ভারতীয় ঔষধ ও অজ্ঞাত প্রাণীর চামড়াসহ কলিসা ত্রিপুরা নামে একজনকে আটক করে। সেনাবাহিনীর হাতে আটক কলিসা ত্রিপুরা (৩২) বজেন্দ্র কারবারি পাড়ার বিশু মোহন ত্রিপুরার ছেলে।

সেনাবাহিনীর হাতে আটক কলিসা ত্রিপুরা (৩২)-কে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর  করা হয়েছে।

চোরাকারবারীদের যে কোন মুল্যে প্রতিরোধ করার ঘোষনা দিয়ে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি বলেন, অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা পণ্য কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ঔষধ ও অজ্ঞাত প্রাণীর চামড়ার বর্তমান বাজারমূল্য ৩৮ লাখ টাকারও বেশী বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি

রাজস্থলীতে মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

চকরিয়ায় হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান

কাপ্তাইয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৯, হাসপাতালে ভর্তি ৬  

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

ঈদগাঁওয়ে হাদি হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

ধনপাতা বন বিহারে দুদিন ব্যাপী কঠিন চীবর দান শুরু।

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ভোটালাপ

মহালছড়িতে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: