রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
মার্চ ৮, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী, হোক অন্যের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং নারী সংগঠনের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সমাজে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও অন্যায় দূর করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন ,,নারীরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে নারীর অংশগ্রহণ বাড়ছে। তাই নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন,নারীকে সম্মান দিতে হবে পরিবার থেকেই। নারী সুরক্ষিত হলে পরিবার সুরক্ষিত হবে, আর পরিবার সুরক্ষিত হলে সমাজ ও রাষ্ট্রও শক্তিশালী হবে।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমা বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ, সচেতনতা এবং বিভিন্ন সহায়তা কর্মসূচি চালু রয়েছে। এসব উদ্যোগ সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও নারীর প্রতি সম্মান, নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎ভূমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি ৩৭ বিজিবির

কাপ্তাই ইউনিয়নে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ-সাংস্কৃতিক অনুষ্ঠান

রাঙামাটি শহরের ৫ ঈদ জামাতের সময় সূচি

রাঙামাটিতে এড. দীপেন দেওয়ানের সাথে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের মতবিনিময়

নিজ এলাকায় মুছা মাতব্বরকে সংবর্ধনা

আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি টিকিয়ে রাখতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন দরকার- সন্তু লারমা

নবীন শিক্ষার্থীদের বরণে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব

‎রাঙামাটিতে টিআইবি স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার

রাঙামাটি আওয়ামীলীগ / আলোচনা ছাড়াই কেন্দ্রে কমিটি জমা দেওয়ার অভিযোগ দীপংকর মুছার বিরুদ্ধে; দলের মধ্য ক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: