বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কাপ্তাই এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এইবছর দিবসটির প্রতিপাদ্য হলো ” দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা”।

দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরী” তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।

এইসময় বক্তারা বলেন, বিশ্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ বিশ্বে রোড মডেল।

এর আগে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান 

কাপ্তাই নৌ স্কাউটস এর ১৭৬ তম পারদর্শিতা ব্যাজ কোর্সের সমাপনী 

কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজমসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা

খাগড়াছড়ির দীঘিনালায় / বিদ্যুতের আশ্বাসে খুঁটি দেখিয়েই আট বছর পার

অস্ত্র ছেড়ে শান্তির পথে এগিয়ে আসুন: হানিফ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঈদগাঁওয়ে আগুন পুড়ে ছাই হলো গাড়িসহ ২টি দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৭ লক্ষাধিক টাকা

কাপ্তাইয়ে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: