শুক্রবার , ৯ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালায় চাঁদের গাড়ি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মে ৯, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চাঁদের গাড়ির চুরির ঘটনায় এক যুবক’কে গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ। আজ (৯ মে) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামতলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক একই এলাকার মোঃ নাছির এর ছেলে মোঃ জামাল মিয়া(২০)।

থানার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বেতছড়ি এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম খলিলের চাঁদের গাড়ি ভাড়ায় চালাতেন জামাল মিয়া। গত ৩ মে গাড়িটি চুরি করে অন্যত্র পাঠিয়ে দেন। গাড়িটির বাজার মূল্য ৭ লাখ টাকা। গতকাল মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় আরো একজন আসামী পালিয়ে যান।

দীঘিনালা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান, ব্যবসায়ীর চাঁদের গাড়ি চুরির ঘটনায় গতকাল মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে মোঃ জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। আরেকজন পালিয়েছে। পুলিশ অভিযান অব্যহত রয়েছে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে তাকে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের সকল জনগোষ্ঠির স্থায়ী শান্তির জন্যই প্রধানমন্ত্রী পার্বত্যচুক্তি করেছেন – বীর বাহাদুর

ফেসবুকে মানহানিকর ভিডিও, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতির থানায় জিডি

দীঘিনালার দূর্গম কাটারুংছড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

লংগদু রাজনগর ব্যাটালিয়নের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাপ্তাইয়ে জাতীয়  প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তিন দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন

বর্তমান সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন- নিখিল কুমার চাকমা

খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে দুইজন আটক

পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএমে পানি সরবরাহ বন্ধ

রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: