বুধবার , ১৩ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

স্ত্রী হত্যার দায়ে ২৪ বছর পর রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীতে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে মামলায় ২৪ বছর পরে স্বামী উচাইলা মারমার যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।

আজ (বুধবার, ১৩ আগস্ট) দুপুরে রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান এ রায় দেন। তবে দন্ডিত আসামি উচাইলা মারমা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালত জানিয়েছেন -ঘটনাস্থল রাঙামাটির কাউখালী উপজেলার বড়ডুলু পাড়ায় ঘটেছে। ২০০১ সালের ২ জুলাই দুপুরে আসামি উচাইলা মারমা ধারালো দা দিয়ে তার স্ত্রী নাইচাইউ মারমাকে গলা কেটে হত্যা করে। মূলত একই গ্রামের মিনু মারমা নামক এক নারীর সাথে পরকীয়ার ঘটনায় বাধা দেয়ায় খুন করা হয় তাকে। এই দম্পত্তির দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডের শিকার গৃহবধূর ভাই উষাথোয়াই মারমা কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এঘটনায় গ্রেপ্তার হয়ে জেল খেটে ২০১২ সালের ২৯ মার্চ জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন আসামি উচাইলা মারমা। আসামির অনুপস্থিতিতেই আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ হত্যাকান্ডের ২৪ বছর পর এই দণ্ডাদেশ দিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আগুনে ভস্মীভূত গৃহ পুনঃনির্মাণ

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ওয়াদুদ ভূইয়া

সন্তু লারমার ফাঁসি ও পাহাড়ে সেনা ক্যাম্প বৃ্দ্ধির দাবীতে রাজস্থলীতে বিক্ষোভ

জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

দেবতাছড়ি স্বধর্ম জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত 

পাহাড় ধসে মাটি সরানোর কাজে হিলভিডিপির সদস্যরা

বাঘাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

গুইমারাতে কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার

রাঙামাটিতে ঈদের উপহার পেলেন ইমাম মুয়াজ্জিনরা

error: Content is protected !!
%d bloggers like this: