মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বড়দিন উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

আসন্ন বড় দিন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে পুলিশ সুপারের সাথে বড় দিন পালন উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খ্রিষ্টান ধর্মের লোকজনের সাথে পুলিশ সুপারের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার এর সভাপতিত্বে যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান  বড় দিন ২০২৩ উদযাপন উপলক্ষে বড় দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার বলেন,আসন্ন বড় দিন অনুষ্ঠান-২০২৩ শান্তিপূর্ণভাবে  উদযাপনের লক্ষে রাঙামাটি জেলা পুলিশ নিরবিচ্ছিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হবে। গির্জা পরিচালকগণের মধ্যে আসন্ন বড় দিন অনুষ্ঠান আনন্দঘন পূর্ণ ও নির্বিঘেœ দিনটি পালন করবে। বড় দিনের উৎসব ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ,বিভিন্ন গির্জার পরিচালকগণসহ বড় দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: