বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ে “কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের” উদ্বোধন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে”কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব” উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে এই ক্লাবের  উদ্বোধন করেন স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী। এ সময় তিনি বলেন, এই ক্লাবটি কাপ্তাইয়ের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, যেখানে তারা ভাষা ও সংস্কৃতির ওপর দক্ষতা অর্জন করে নিজেদেরকে আরও যোগ্য ও বহুমাত্রিক করে তুলতে পারবে। এই উদ্যোগ কাপ্তাইয়ের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে।

প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (ইংরেজি) আবুল মনসুর এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের দাতা সদস্য ইঞ্জিনিয়ার বর্ণ বিকাশ তনচংগ্যা, সহকারী প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির,সিনিয়র শিক্ষক আবু সালেহ মোহাম্মদ জাফর, সহকারী শিক্ষিকা লুবণা আহমেদ কলি, সহকারী  শিক্ষক রাসেল খান, সজীব নাথ প্রমূখ। এ সময় বক্তারা বলেন,  সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধি এবং ইংরেজি ভাষার দক্ষতা উন্নত করতে কাজ করবে, যা তাদের আধুনিক কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করবে।

এই উদ্যোগ কাপ্তাইয়ের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও ইংরেজি শিক্ষা বিকাশের সুযোগ তৈরি করবে। এটি ভাষা দক্ষতা বৃদ্ধি,শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ব্যবহার ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একাডেমিক জ্ঞানের পাশাপাশি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। আধুনিক কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় কার্যকর যোগাযোগের জন্য ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা পূরণ করা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৪ টি মামলায় ৫২০০ টাকা জরিমানা

ঈদগাঁওয়ে পাহাড় কেটে সাবাড় করছে সিন্ডিকেট, হাত গুটিয়ে বনবিভাগ

রাজস্থলীতে নূরুল উলূম নূরানী মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

মঙ্গলবার পাহাড়ের প্রথম রামগড়ে ইমিগ্রেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাতৃভাষা দিবসে চাঙমা সংস্কৃতি গোষ্ঠী গুণীজন সংবর্ধনা 

কাপ্তাই নতুনবাজারে সড়কের পাশে অবৈধ দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ প্রশাসনের 

তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

কাপ্তাই শিশু নিকেতনে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স’র উদ্বোধন

আর্তমানবতা ও মানবিক সংগঠন উন্মেষের ১ যুগ পুর্তি উদযাপন

খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: