মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবিতে উপাচার্যের শূন্য পদ পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১৭, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যের শূন্য পদ দ্রুত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রাবিপ্রবি শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্টপ্রতি ও অন্তর্বর্তীকালীন সারকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ১৭ জনের একটি প্রতিনিধি দল স্বাক্ষরিত করেন।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, ১৮ আগস্ট ২০২৪ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষক নিযুক্তি, একাডেমিক কার্যক্রম এবং গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আটকে রয়েছে। এর প্রভাব সরাসরি শিক্ষার্থীদের উপর পড়ছে। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, উপাচার্যের শূন্য পদ পূরণ না হওয়ায় শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো নেওয়া যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত এই শূন্য পদ পূরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্থবিরতা দূর করার দাবি জানান।

স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, উপাচার্যের শূন্য পদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় আমরা বাধ্য হয়ে এই স্মারকলিপি জমা দিয়েছি। শিক্ষা কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য দ্রুত এই পদ পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা আশাবাদী, মহামান্য রাষ্টপ্রতি ও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিগুলো দ্রুত বিবেচনা করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খেদারমারায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন

কাপ্তাইয়ে ওয়াইসিল পরিবহনের উদ্বোধন: চলবে জেটিঘাট হতে বহদ্দারহাট

পার্বত্যাঞ্চলের দারিদ্র্যহ্রাস ও সহনশীল জীবিকার জন্য সরকারি- বেসরকারি সমন্বিত ভূমিকা প্রয়োজন

সীমান্তে কাঁটাতারে আবদ্ধ ফেনী নদীতে বারুণী স্নানোৎসব এবারো ম্লান

আর্ন্তজাতিক বন দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লংগদুতে সুষ্ঠু ভোটের পরিবেশ চেয়ে চেয়ারম্যান প্রার্থী ঝান্টুর সংবাদ সম্মেলন  

পিবিআই তদন্ত প্রতিবেদন জাল করার অভিযোগে আওয়ামীলীগ নেতার ৪ দিনের রিমান্ড

খাগড়াছড়ির চার বীর কন্যাদের সাথে স্কুল ছাত্র-ছাত্রীদের হয়ে গেলো ব্যতিক্রমী “মিট দ্যা প্রাইড” 

শিক্ষা উন্নয়ন ও সবুজ প্রকৃতি গড়তে মহালছড়িতে সেনাবাহিনীর সহায়তা

মানিকছড়িতে ঘর পেল ২২৫ পরিবার

error: Content is protected !!
%d bloggers like this: