খাগড়াছড়ির রামগড়ে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন ২৯৮ খাগড়াছড়ি আসনের সংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগদ চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ জন ও পৌরসভার পক্ষ থেকে ১৫ জনসহ মোট ৪০ জন ক্ষতিগ্রস্থ্য দুস্থ ও অসহায় পরিবারের বাড়িঘর মেরামত ও পুর্ণনির্মাণের প্রত্যাককে তিন হাজার টাকার চেক ও একবান ঢেউটিন প্রদান করা হয়।
উপজেলা সহকারী পোগ্রামার রেহান উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত, জেলা পরিষদ সদস্য এড. আবদুল মালেক মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


















