রবিবার , ১৫ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে বিলম্বিত এক্সপ্রেস ছাড়ল সাড়ে ৩ ঘণ্টা পর

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৫, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ সাড়ে ৩ ঘন্টার বেশী সময় আটকা ছিল। রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ার ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার আইকনিক স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী।

তিনি জানিয়েছেন, ট্রেনটিতে ২৩টি বগি রয়েছে এবং ৮ শতাধিক যাত্রী ছিল। ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌণে ১ টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়। এতে সেখানে ট্রেনটি আটকা পড়ে। মূলত ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আইকনিক স্টেশন ম্যানেজার আরো বলেন, কক্সবাজার স্টেশনে কোন ধরণের রিলিফ ট্রেন বা লোকোসেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। ইঞ্জিনটি নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনের দিকে রওনা দেয়ার পর বিকাল ৫ টার দিকে ইসলামাবাদ স্টেশনে পৌঁছে। এর পর বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দ্যেশে রওনা দিয়েছে বলে জানান মোহাম্মদ গোলাম রব্বানী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৮৪.৭৬%, দাখিলে ৯৯.২৭%,  জিপিএ ৫ পেয়েছে ১৩৪ জন 

কিশলয় বালিকা বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক

গুইমারায় ৩০ কোটি টাকার গাঁজা ধ্বংস করল পুলিশ

কাপ্তাইয়ের সংরক্ষিত বন হতে গাছ চুরির চেষ্টা: সরঞ্জাম ও নৌকা জব্দ

গরিব অসহায় মানুষের কথা আমলে নিয়ে জেলা প্রশাসকের গণশুনানি

কাপ্তাইয়ে বাগীশিকের আয়োজনে গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত

খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ

খাগড়াছড়িতে মাসব্যাপি ঈদ আনন্দ ও বৈশাখী মেলা শুরু

খাগড়াছড়িতে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী প্রার্থীর সাংবাদিক সম্মেলন

সাজেকের ভূয়াছড়িতে সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করলো সেনাবাহিনী

error: Content is protected !!
%d bloggers like this: